Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পেনশনের টাকায় শিশুদের জন্য উদ্যান গড়লেন অবসরপ্রাপ্ত শিক্ষক

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৭:১৭
শেয়ার করুন:
পেনশনের টাকায় শিশুদের জন্য উদ্যান গড়লেন অবসরপ্রাপ্ত শিক্ষক

শিক্ষকসহ শিশুরা

নওগাঁর সাপাহারে পেনশনের পুরো ২৮ লাখ টাকা ও বাগানের আয় দিয়ে শিশুদের জন্য একটি মনোরম উদ্যান গড়ে তুলেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান।

নিজের গ্রাম ধন্টিপাড়ায় ৯০ শতাংশ জমির ওপর গড়ে তোলা উদ্যানটির নাম দিয়েছেন ‘শামসুর রহমান শিশু উদ্যান’।

দীর্ঘ ৩০ বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরে গিয়ে নিজের সঞ্চিত অর্থ ও বাগানের আয় দিয়ে শিশুদের বিনোদন ও নির্মল পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন তিনি।

রাজশাহী শহরে নিজের স্থায়ী নিবাস থাকলেও শামসুর রহমানের প্রাণ পড়ে থাকে সাপাহারের এই উদ্যানে। বাড়ির পাশেই গড়ে তোলা উদ্যানটি বিকাল থেকে সন্ধ্যা এবং ছুটির দিনে মুখর হয়ে ওঠে গ্রামের শিশুদের কলকাকলিতে। দোলনা, স্লিপারসহ নানা রঙের খেলনায় মেতে ওঠে তারা। গ্রামের শত শত শিশু এখানে আনন্দে সময় কাটায়।

উদ্যানটিতে শিশুদের বিনোদনের পাশাপাশি প্রকৃতি ও গ্রামবাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছেন শামসুর রহমান। রয়েছে প্রায় ১০০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার, স্বচ্ছ পানির পুকুর এবং হারিয়ে যেতে বসা বিভিন্ন কৃষি উপকরণের সংগ্রহশালা। দূরদূরান্ত থেকে আসা প্রকৃতিপ্রেমীদের জন্য নির্মাণ করেছেন আধুনিক সুবিধাসম্পন্ন অতিথিশালা ও বৈঠকঘর। এ ছাড়া উদ্যানের পাশেই আরও ৯০ শতাংশ জমিতে গড়ে তুলেছেন ছায়াঘেরা ও সুশৃঙ্খল জানাজা মাঠ।

নিজের এই উদ্যোগের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শামসুর রহমান। তিনি বলেন, ‘এই ছোট্ট সোনামণিদের সাথে জীবনের ত্রিশটি বছর কাটিয়েছি। ওদের নিষ্পাপ হাসিই আমার বেঁচে থাকার অক্সিজেন। জীবনের বাকি দিনগুলোও আমি ওদের মাঝেই কাটাতে চাই।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানিয়েছেন এই শিক্ষক। উদ্যানের পাশেই একটি বড় পাবলিক লাইব্রেরি গড়ে তুলতে চান তিনি। তার ইচ্ছা, অবসর সময়ে শিশুদের পাশাপাশি সব বয়সী মানুষ সেখানে বই পড়ার সুযোগ পাবেন।

শামসুর রহমানের এই উদ্যোগ স্থানীয় মানুষের কাছে ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছে।

নওগাঁ জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য পার্থ ফিরোজ কবির তার সাবেক শিক্ষকের স্মৃতিচারণ করে বলেন, ‘শামসুর রহমান স্যার আমার শিক্ষক ছিলেন। তিনি বরাবরই খুব পরিপাটি এবং উদার মনের মানুষ। প্রতিদিন বিকালে আমার স্ত্রী ও সন্তান এখানে ঘুরতে আসে। এলাকার বেশির ভাগ মায়েরাই তাদের বাচ্চাদের নিয়ে এখানে স্বস্তিতে সময় কাটান।’

তরুণদের কাছেও উদ্যানটি জনপ্রিয় হয়ে উঠেছে। সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিপন হাসান বলেন, ‘অবসরে বন্ধুদের নিয়ে প্রায়ই এখানে ঘুরতে আসি। এত সাজানো-গোছানো আর নির্মল পরিবেশ দেখলে সত্যিই মন ভালো হয়ে যায়।’

সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি বলেন, ‘এলাকার মানুষের কথা, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের কথা ভেবে তিনি যা করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক।’

একজন শিক্ষকের কাছে অবসর মানেই যে দায়িত্বের সমাপ্তি নয়, শামসুর রহমানের উদ্যোগ তারই দৃষ্টান্ত। নিজের সঞ্চিত অর্থ শিশুদের আনন্দ, প্রকৃতির সৌন্দর্য ও মানুষের কল্যাণে ব্যয় করে তিনি এলাকায় গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী প্রতিষ্ঠান। তার স্বপ্ন, এই উদ্যান একদিন শিশুদের পাশাপাশি সব বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হবে।

নওগাঁসাপাহারউদ্যানঅবসরপ্রাপ্ত শিক্ষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’