কংক্রিটের
জঙ্গল আর ইটের মস্ত
দালানের ভিড়ে ঢাকা যখন হাঁপিয়ে
ওঠে, তখন নগরবাসীর ক্লান্ত
প্রাণ জুড়াতে পরম মায়ার চাদর
বিছিয়ে দাঁড়িয়ে থাকে বলধা গার্ডেন
আর বোটানিক্যাল গার্ডেনের মতো সবুজ আশ্রয়গুলো।
যান্ত্রিক শহরের নির্মম দূষণ আর কোলাহল
পেরিয়ে প্রতিদিন এসব উদ্যান মানুষকে
দেয় প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ, বাঁচিয়ে রাখে পরিযায়ী পাখি
ও বিরল উদ্ভিদের প্রাণ।
ঢাকার প্রকৃতির এ দুই রূপকূপের
গল্প নিয়ে লিখেছেন শম্পা
বিশ্বাস
আকাশছোঁয়া
শতবর্ষী দেবদারুর ডালপালা এমনভাবে জড়িয়ে আছে যে, দুপুরের
রোদের...