Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘চলে যাচ্ছি মা, আর কথা হবে না’

নওগাঁ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৫:২৯
‘চলে যাচ্ছি মা, আর কথা হবে না’

সৌদি আরবে আগুনে পুড়ে নিহত একজনের মা-বাবার আহাজারি। ছবি: আগামীর সময়

কারখানায় আগুন লাগার পর মোবাইল ফোনে একটি ভয়েস ম্যাসেজ পান ময়না খাতুন। পাঠিয়েছেন তার ছেলে মোহন প্রামাণিক। অডিও বার্তায় তিনি বলেছিলেন, ‘চলে যাচ্ছি মা, আর কথা হবে না।’  এরপর খবর এলো, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে মোহন ও তার ভাই সুমনের। ছেলের সেই শেষ অডিও বার্তা বারবার কানে বাজে ময়না খাতুনের। 

গত রবিবার সৌদি আরবের রিয়াদের শিফা এলাকার সোফা তৈরির কারখানায় লাগা আগুনে সহকর্মীদের সঙ্গে মারা গেছেন মোহন ও তার ছোট ভাই সুমন প্রামাণিক। তাদের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার গণ্ডগোহালী গ্রামে। ১৬ জন বাংলাদেশি সেখানে মারা গেছেন। এর মধ্যে ১৩ জনের বাড়ি আত্রাইয়ে।

দুই ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা গাফফার প্রামাণিক। বাড়ির চারপাশে পড়ে আছে নির্মাণ সামগ্রী। স্বজনরা জানালেন, বাড়ির নির্মাণকাজ শেষের পর দেশে ফিরে মোহনের বিয়ে করার কথা ছিল। সেই স্বপ্ন আর পূরণ হলো না। নির্মাণসামগ্রীগুলো এখন সেই স্বপ্নেরই সাক্ষী হয়ে আছে।


আরও পড়ুন

ভাগ্য ফেরাতে সৌদি, আগুনে নিভল নাটোরের তিন যুবকের প্রাণ

১০ আগস্ট ২০২৬


মোহন ও সুমনের মা জানালেন, ছেলের সঙ্গে শেষ কথোপকথনের কথা মনে পড়লেই তার বুক ফেটে যায়। এখন তার একটাই ইচ্ছা। ছেলের মরদেহ দেশে এনে একবার নিজের চোখে দেখা এবং পারিবারিক কবরস্থানে দাফন করা।

দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজ করছিলেন আত্রাইয়ের ওই ১৩ জন। পরিবারের আর্থিক সংকট দূর করা, সংসারের দেনা শোধ করা এবং একসময় দেশে ফিরে স্বজনদের নিয়ে স্বচ্ছন্দে জীবন কাটানোর স্বপ্ন ছিল তাদের। অনেকে স্বপ্ন পূরণের কাছাকাছিও পৌঁছেছিলেন। কিন্তু আগুনে থেমে গেল তাদের জীবন। স্বপ্নগুলোও রয়ে গেল অধরা।

নিহতদের মধ্যে আছেন এ গ্রামের কলিমউদ্দিন প্রামাণিক। প্রায় আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা কারিমা বেগম।

আগুনের লেলিহান শিখায় পুড়ে অঙ্গার হয়েছেন গণ্ডগোহালী গ্রামের মো. রুবেল। তিনি ১০ বছর ধরে ওই কারখানায় কাজ করতেন। বছরখানেক আগে ছুটিতে বাড়ি এসে বিয়ে করেন। স্ত্রীকে বাবা-মায়ের সঙ্গে রেখে চলে যান রিয়াদে। মাত্র ১৫ দিন আগে মেয়ের বাবা হয়েছেন। তাকে ছুঁয়েও দেখতে পারলেন না রুবেল। তিনি নিজেও বাবা-মায়ের একমাত্র সন্তান। ছেলেকে হারিয়ে দিশাহারা বাবা সাইদুর রহমান।


আরও পড়ুন

সৌদি আরবের কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি

০৯ আগস্ট ২০২৬


এক সঙ্গে এত মৃত্যুতে আত্রাইয়ের বিভিন্ন গ্রামে নেমেছে শোকের ছায়া। চারপাশে শুধু স্বজনদের কান্না। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আরও পড়ুন

সৌদি প্রতিনিধিদলের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক

০৪ আগস্ট ২০২৬


আগুনে নিহত আত্রাইয়ের যুবকরা হলেন— বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে মো. সুমন (৩৫) ও মো. চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৭), কালিকাপুর ইউনিয়নের গণ্ডগোহালী গ্রামের গাফফার প্রামাণিকের ছেলে মোহন প্রামাণিক ও সুমন প্রামাণিক, মো. জান্নারের ছেলে রুবেল হোসেন (৩০) এবং বজলুর প্রামাণিকের ছেলে কলিমউদ্দিন প্রামাণিক (৩৫), পারকাসুন্দা গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৩৮), বিশা গ্রামের আজহারের ছেলে মো. সাগর (৩১) ও মজনুর ছেলে মো. মজিদুল (৩৪), উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ (৩২), আত্রাই উপজেলার মো. মিনহাজ, বোয়ালা গ্রামের মো. হৃদয় এবং নওগাঁ গ্রামের মো. শাহিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেছেন, ‘মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সৌদি আরবআগুননাটোরআত্রাইআগুনে পুড়ে মৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক