Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভাগ্য ফেরাতে সৌদি, আগুনে নিভল নাটোরের তিন যুবকের প্রাণ

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৬:১১
ভাগ্য ফেরাতে সৌদি, আগুনে নিভল নাটোরের তিন যুবকের প্রাণ

সৌদি আরবের রিয়াদে আগুনে পুড়ে নিহত তিন বাংলাদেশি। সংগৃহীত ছবি

সংসারের স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান নাটোরের নলডাঙ্গার শামীম হোসেন, সাব্বির হোসেন শুভ ও রবিউল আউয়াল হৃদয়। তারা কাজ করতেন রিয়াদের একটি সোফা তৈরির কারখানায়। গতকাল রবিবার ওই কারখানায় আগুনে পুড়ে মারা যান ১৬ বাংলাদেশি শ্রমিক। তাদের মধ্যে আছেন নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের ওই তিনজন।

৮ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান উপজেলার দিঘীরপাড় গ্রামের মো. জাকির হোসেনের ছেলে শামীম। বিদেশে যাওয়ার খরচ জোগাতে বন্ধক রাখেন জমি। গর্ভবতী স্ত্রীকে রেখে প্রবাসে যান তিনি। তাদের মেয়ের বয়স এখন ১ মাস। সৌদি আরব থেকে ভিডিও কলে মেয়েকে দেখতেন। প্রহর গুনতেন দেশে ফিরে কোলে নিয়ে সন্তানকে আদর করার। কিন্ত সেই স্বপ্ন পূরণ হলো না শামীমের।


আরও পড়ুন

সৌদি আরবের কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি

০৯ আগস্ট ২০২৬


নিহত শামীমের মা শাহীনুর বেগম কান্নাভেজা কন্ঠে বললেন, ‘সরকারের কাছে আবেদন, আমার সন্তানের লাশ ফিরিয়ে দিন। অনেক আশা নিয়ে আমার সন্তান বিদেশে গিয়েছিল। দেশে এসে সে মেয়ের মুখ দেখবে, আদর করবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। আমার নাতনি তার বাবার জীবিত মুখটা দেখতে পেল না। সরকার যেন আমার নাতনির ভবিষ্যতের কথা চিন্তা করে আর্থিক সহায়তা করে।’

একই উপজেলার শ্রীপুরপাড়া গ্রামের মো. রাব্বানীর ছেলে সাব্বির। প্রায় ৪ বছর আগে ৬ লাখ টাকা ঋণ নিয়ে সৌদি আরবে যান তিনি। পরিবারে আছেন বাবা-মা, স্ত্রী ও ছোট বোন।। ঋণের টাকা কিছুটা পরিশোধ করতে পেরেছিলেন। ছোট বোনের বিয়ের কথা চলছিল।  বোনের বিয়ে দিতে দেশে ফেরার কথা ছিল সাব্বিরের।

মহিষডাঙ্গা এলাকার রবিউল। ৩ বছর আগে প্রবাসী বড় ভাইয়ের কাছে সৌদি আরবে যান তিনি। রবিউলের ভিসা ও পাসপোর্ট থাকলেও ছিল না আকামা (দেশটিতে কাজের অনুমতিপত্র)। ফলে অবৈধভাবে সৌদি আরবে কাজ করতেন তিনি। কিছুদিন পর দেশে ফেরার কথা ছিল তার।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খানের ভাষ্য, ঘটনাটি জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নিহতদের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের সঙ্গে দেখা করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহয়োগিতা করা যায়, তা করা হবে।

সৌদি আরবপ্রবাসী বাংলাদেশি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা