ভোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু, পথচারী আহত

নিহত যুবক মো. সজীব
ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সজীব (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারী মো. সালাউদ্দিন (৬০) গুরুত্বর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বুড়ী মসজিদ এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ঘটনা এটি।
নিহত সজীব পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি এলাকার মো. ফারুকের ছেলে। তিনি নাজিউর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত সালাউদ্দিনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, রাতে পরানগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল নিয়ে ভোলা শহরের দিকে যাচ্ছিলেন সজীব। বুড়ী মসজিদ এলাকায় পৌঁছালে একই সময়ে রাস্তা পার হচ্ছিলেন সালাউদ্দিন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সালাউদ্দিনকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি পিলারে সজোরে আঘাত করলে ছিটকে পড়ে গুরুতর আহত হন সজীব। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। সালাউদ্দিনও মাথা ও পায়ে গুরুতর আঘাত পান।
স্থানীয়রা আরও জানান, দুজনকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের দুজনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বরিশালে নেওয়ার পথে সজীবের মৃত্যু হয়। গুরুতর আহত সালাউদ্দিনকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সজীবের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা জানান, গত বছর ঠিক একই দিনে সজীবের এক সহোদর সাপের কামড়ে মারা যা




