ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সজীব (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারী মো. সালাউদ্দিন (৬০) গুরুত্বর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বুড়ী মসজিদ এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ঘটনা এটি।নিহত সজীব পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি এলাকার মো. ফারুকের ছেলে। তিনি নাজিউর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত সালাউদ্দিনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়দের ভাষ্য, রা...