Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মলিন মাইলফলক রঙিন করেন মমিন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ২১:৫৮
যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ

গ্রাফিকস: আগামীর সময়

ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের জন্য পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গ ও দুই পায়ে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত ওই গৃহবধূ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত স্বামীর নাম রহমত আলী (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর গ্রামের কুরবান আলী বাড়ির বসু মিয়ার ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি।

পরিবার জানায়, প্রায় এক বছর আগে সাড়ে তিন লাখ টাকা দেনমোহরে বিজয়নগরের পত্তন ইউনিয়নের ওই গৃহবধূর সঙ্গে রহমত আলীর বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার স্বাভাবিকভাবে চললেও পরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য স্ত্রীকে বিভিন্নভাবে চাপ ও নির্যাতন করতেন রহমত আলী।

গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে রহমত আলী তার স্ত্রীর কাছে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে টাকা এনে দিতে পারবেন না বলে জানান ওই গৃহবধূ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রহমত আলী তার স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপ করেন বলে অভিযোগ। একই সময় তার দুই পায়েও এসিড নিক্ষেপ করা হয় বলে দাবি করেছেন আহতের বাবা।

এসিড নিক্ষেপের পর গৃহবধূ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা শুক্রবার বিকালে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ওইদিন রাত ১১টার দিকে গুরুতর অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

আহত গৃহবধূর বাবা অভিযোগ করেন, টাকার জন্য তার মেয়েকে বিয়ের পর থেকেই বিভিন্নভাবে নির্যাতন করা হতো। সর্বশেষ টাকা এনে দিতে না পারায় তার মেয়ের গোপনাঙ্গ ও দুই পায়ে এসিড নিক্ষেপ করা হয়েছে। তিনি অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং সুষ্ঠু বিচার দাবি করেন।

আরও পড়ুন

‘প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও পতিত স্বৈরাচারের দোসররা ওত পেতে আছে’

১১ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেছেন, ‘গুরুতর আহত অবস্থায় এক গৃহবধূ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তিনি শুনেছেন। তার চিকিৎসা চলছে এবং সার্জারি বিভাগের কনসালটেন্টদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‘হাসপাতাল সূত্রে একজন গৃহবধূকে এসিড নিক্ষেপের বিষয়টি জানতে পেরেছেন। ঘটনাটি খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে। তবে এখনও ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়াস্ত্রীকে এসিড নিক্ষেপঅন্তঃসত্ত্বা স্ত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০৯

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০০

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    ১০ আগস্ট ২০২৬, ২৩:৫২

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ১১ আগস্ট ২০২৬, ০৫:২৯

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    ১১ আগস্ট ২০২৬, ০৫:১৩

    মলিন মাইলফলক রঙিন করেন মমিন

    মলিন মাইলফলক রঙিন করেন মমিন

    ১১ আগস্ট ২০২৬, ০২:৫০

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০২

    নমুনাতেই শেষ ১৮ কোটির গবেষণা

    নমুনাতেই শেষ ১৮ কোটির গবেষণা

    ১১ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    অলিরও কথা শুনে...

    অলিরও কথা শুনে...

    ১১ আগস্ট ২০২৬, ০৪:৩০

    নাঙ্গলকোটে দুই মাদ্রাসায় পাস করেনি কেউ, ১৬টির ফল বিপর্যয়

    নাঙ্গলকোটে দুই মাদ্রাসায় পাস করেনি কেউ, ১৬টির ফল বিপর্যয়

    ১১ আগস্ট ২০২৬, ০৪:৪২

    ব্যবসা সহজ করতে টাস্কফোর্স

    ব্যবসা সহজ করতে টাস্কফোর্স

    ১১ আগস্ট ২০২৬, ০৫:০১

    মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, জিপিএ-৫ পেল শিহাব

    মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, জিপিএ-৫ পেল শিহাব

    ১১ আগস্ট ২০২৬, ০০:৪৮

    ঢাকায় বৃষ্টির শঙ্কা, মৃদু তাপপ্রবাহের আভাস তিন বিভাগে

    ঢাকায় বৃষ্টির শঙ্কা, মৃদু তাপপ্রবাহের আভাস তিন বিভাগে

    ১১ আগস্ট ২০২৬, ০৮:২৪

    advertiseadvertise