Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ক্ষেতে নেই, চোখে পানি কৃষকের

  • লোডশেডিংয়ে বাড়ছে পানির সংকট
  • ডিজেলের অভাবে অচল পাম্প
  • নেই ন্যায্য দাম, ফসলে লোকসান
তামজিদ হাসান তুরাগ, কুড়িগ্রাম
agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২৩:২২
ক্ষেতে নেই, চোখে পানি কৃষকের

গ্রাফিক্স: আগামীর সময়

এক সময় বর্গিদের কারণে কাঁদতেন কৃষক। এখনো কাঁদেন। বর্গির হামলা না থাকলেও কান্নার কারণ আছে অনেক। আছে লোডশেডিং, ডিজেল সংকট, নেই ন্যায্য দাম।

উত্তরের কৃষিপ্রধান জেলা কুড়িগ্রাম। অথচ সেই জেলার কৃষকদের মনে নেই স্বস্তি। একদিকে জ্বালানি সংকটে চাষ দিতে পারছেন না জমি, অন্যদিকে লোডশেডিংয়ের কারণে পানিও দিতে পারছেন না বোরো ক্ষেতে। এত কিছুর পরেও পাচ্ছেন না ন্যায্য দাম। এ যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।

এদিকে ফসলের লাভ-লোকসান নিয়ে কথা বলতে নারাজ কৃষকরা। তাদের কথা, কী হবে এসব বলে? কোনো কাজ তো হয় না। এত এত খবরের পরেও সরকার তো তাকায় না তাদের দিকে।

জেলার বিভিন্ন এলাকার ১৫ জন কৃষকের কথা প্রায় একই। তাদের কষ্ট, কৃষিতে লাভ নেই। উল্টো নতুন করে যোগ হয়েছে ডিজেলের দাম। লোডশেডিংয়ের কথা আর কী বলা? শহরে এর প্রভাব কম হলেও গ্রামে কারেন্ট থাকে না বললেই চলে। তাই পানির অভাবে ক্ষেতেই শুকিয়ে মরছে মাঠের ফসল।

কথা হয় জেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের কৃষক ফজল মিয়ার সঙ্গে। কৃষিকাজের সঙ্গে তিনি আছেন ৪০ বছর। হাতে অন্য কাজ নেই। তাই উপায় না পেয়ে কৃষিতেই লোকসান গুনছেন বছরের পর বছর। পেট চালানোর মতো অন্য কোনো উপায় থাকলে সেই কাজই করতেন তিনি। লোডশেডিং নিয়ে চরম বিরক্ত ফজল মিয়ার কথা, জমি ফেটে গেলেও দিতে পারছেন না পানি।

এ কৃষকের সঙ্গে কথা বলতে বলতেই পাশে দাঁড়ান আরেক কৃষক গফুর মিয়া। বোরোর ক্ষেতে তিনি পানি দেন পাম্প দিয়ে। তার বক্তব্য, এলাকায় কারেন্ট যায় বেশি, আসে কম। পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় ঠিকমতো জমিতে পানিও দিতে পারছেন না তিনি।

হাঁটতে হাঁটতে দূরে দেখা মেলে কৃষক রহমত মিয়ার। দুপুরের কড়া রোদে পাটক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন তিনি। এবার ৩৫ শতক জমিতে করেছেন পাটচাষ। তবে ফলন নিয়ে আছে শঙ্কা। ডিজেলের দাম নিয়ে ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘বীজ, সার ও কীটনাশকের দাম বেশি। এর ওপর বাড়ছে ডিজেলের দাম। আমরা যাব কোথায়?’

তবে ডিজেলের দাম নিয়ে কোনো আক্ষেপ নেই সদর উপজেলার কৃষক সানাউল মিয়ার। তার কথা, ‘ডিজেলের দাম বাড়ছে, সেটা মানছি। কিন্তু তেল তো পাই না। পাইলেও আজ নাই, কাইল আসো— এমন ব্যাপার চলছে।’

লোডশেডিংয়ের কথা নির্দ্বিধায় স্বীকার করলেন কুড়িগ্রাম-লালমিনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শামীম পারভেজ। তার তথ্যমতে, এলাকায় গ্রাহক সংখ্যা ৬ লাখ ৭২ হাজার। দৈনিক গড় চাহিদা ৭৫ থেকে ৮০ মেগাওয়াট। একেক সময় চাহিদা একেক রকম। গড়ে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত লোডশেডিং হয় পল্লীবিদ্যুৎ আওতাধীন এলাকায়।

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপপরিচালক আবদুল্লাহ আল মামুনের আশ্বাস, কৃষকরা যাতে তাদের প্রয়োজনমতো ডিজেল পান, সেই বিষয়ে সব উপজেলা কৃষি অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি কোনো কৃষক ডিজেল না পান, তাহলে নিজ নিজ এলাকার কৃষি অফিসারের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রত্যয়ন লিখে দেবেন জানালেন তিনি।

কৃষকপানিলোডশেডিং
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise