Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ফতুল্লায় গ্যাস লিকেজে বিস্ফোরণে একে একে নিভল পরিবারের ৫ প্রাণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৩:৪৪
ফতুল্লায় গ্যাস লিকেজে বিস্ফোরণে একে একে নিভল পরিবারের ৫ প্রাণ

রবিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি ঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পরিবারটির শেষ সদস্যও মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে সবশেষ চিকিৎসাধীন ৩২ বছর বয়সী সায়মার মৃত্যু হয়েছে। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।

বিস্ফোরণে দগ্ধ সায়মার স্বামী ও তিন শিশুসন্তান আগেই মারা গেছেন একে একে।

এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।

গত রবিবার সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এই বিস্ফোরণ হয়। তিন শিশুসন্তানসহ দগ্ধ হন কালাম-সায়মা দম্পতি।

পরদিন সকালে মারা যান ৩৫ বছর বয়সী মো. কালাম। তার শরীর দগ্ধ ছিল ৯৫ শতাংশ।

এরপর একে একে মারা যায় তাদের তিন সন্তান মুন্না (৭), কথা (৭) ও মুন্নি (১০)। তাদের শরীরের ৩০ শতাংশ, ৫২ শতাংশ ও ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

গিরিধারার ওই বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন সবজি বিক্রেতা কালাম। তিতাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে তাদের ঘরে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস।

গ্যাস বিস্ফোরণগ্যাস লিকেজমৃত্যুজাতীয় বার্ন ইনস্টিটিউটদগ্ধ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise