নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুনের ঘটনায় আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের নেতারা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং সহমর্মিতা জানান। পাশাপাশি আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের আশ্বাস দেন তারা। ড্যাব নেতাদের মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ও ড্যাবের সহ-সভাপতি ডা. পারভ...