Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বড়পুকুরিয়া কয়লা খনির আউটসোর্সিং শ্রমিকদের আল্টিমেটাম

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৮:০৩
বড়পুকুরিয়া কয়লা খনির আউটসোর্সিং শ্রমিকদের আল্টিমেটাম

বড়পুকুরিয়া কয়লা খনির আউটসোর্সিং শ্রমিকদের সভা— সংগৃহীত

বড়পুকুরিয়া কয়লা খনির আউটসোর্সিং শ্রমিকরা স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের সমতুল্য প্রোফিট বোনাসের দাবিতে আন্দোলনে নেমেছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে খনি কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছেন তারা।

আজ রবিবার সকাল ১০টায় শ্রমিকরা খনির ওয়েলফেয়ার বিল্ডিংয়ের নিচে জরুরি সভা করেন। সভায় দাবি আদায়ে আন্দোলন ও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। এতে বক্তব্য রাখেন আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক রাহেনুল ইসলাম, সদস্য সচিব আশরাফুল আলম এবং শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি। সভা শেষে খনির ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব আউটসোর্সিং শ্রমিককে স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের সমতুল্য প্রোফিট বোনাস প্রদান না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন

গুলির ভয় দেখানো ডেভিড ইমনের পায়ে এখন ডান্ডাবেড়ি

০২ আগস্ট ২০২৬

আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক রাহেনুল ইসলাম আগামীর সময়কে বলেছেন, ‘খনি প্রতিষ্ঠার পর থেকে বড়পুকুরিয়া কয়লা খনিতে দুই শতাধিক আউটসোর্সিং কর্মচারী এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি, সিএমসি ও জেএসএমই-এর অধীনে ১ হাজার ৬০ জন শ্রমিক কাজ করে আসছেন।’

তিনি আরও বললেন, ‘২০০৮ সাল থেকে তাদের প্রোফিট বোনাসের নামে লামসাম অর্থ দেওয়া হয়। এখন আমাদের একটাই দাবি, স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের সমতুল্য প্রকৃত প্রোফিট বোনাস দিতে হবে। এজন্য প্রয়োজনে আমরা উচ্চ আদালতে মামলাও করব।’

এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির কোল মাইনিং কোম্পানি লিমিটেডের জিএম (এডমিন) মো. ছানাউল্লাহ বললেন, ‘মানবিক বিবেচনায় স্থায়ী শ্রমিকদের প্রোফিট বোনাসের অংশ থেকে আউটসোর্সিং শ্রমিকদের অনুদান হিসেবে অর্থ দেওয়া হতো। পরে স্থায়ী শ্রমিকরা উচ্চ আদালতে মামলা করলে আদালত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের প্রোফিট বোনাসের অংশ থেকে আউটসোর্সিং শ্রমিকদের অর্থ প্রদান বন্ধ রাখার নির্দেশ দেন। এরপর থেকে কোম্পানির অন্য খাত থেকে তাদের অনুদান প্রদান অব্যাহত রাখা হয়েছে। আদালতের নির্দেশ ছাড়া প্রোফিট বোনাস দেওয়া সম্ভব নয়।’

বড়পুকুরিয়া কয়লা খনিআউটসোর্সিং শ্রমিকআল্টিমেটাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে