Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

গুলির ভয় দেখানো ডেভিড ইমনের পায়ে এখন ডান্ডাবেড়ি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৭:৫০
শেয়ার করুন:
গুলির ভয় দেখানো ডেভিড ইমনের পায়ে এখন ডান্ডাবেড়ি

ডান্ডাবেড়ি পরা ডেভিড ইমন— আগামীর সময়

কথায় কথায় গুলি করার হুমকি দিতেন শিল্পপতি, ব্যবসায়ীদের। তটস্থ রাখতেন পুলিশকেও। মাত্র ২২ দিন আগে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ডিডিএন মালিককে চাঁদার জন্য হুমকি দিয়ে তোলপাড় সৃষ্টি করেছিলেন। সেই শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পায়ে এখন ডান্ডাবেড়ি। হাতে হ্যান্ডকাপ।

কঠোর নিরাপত্তার মধ্যে পুলিশ আজ রবিবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করে। মাথায় হেলমেট, পায়ে ডান্ডাবেড়ি আর হ্যান্ডকাপ পরা ডেভিড ইমনকে একেবারে নির্বিকার দেখা গেছে। চেহারায় তেজ নেই। বরং অসহায়ত্বের ছাপ।

প্রিজন ভ্যান থেকে নামানোর সময় মাথা নিচু করে ছিলেন ডেভিড ইমন। আলোকচিত্রীদের হাঁকডাকের মধ্যে একবার মাথা উঁচু করে চেহারাও দেখালেন। তাতেই ক্লিক। এরপর পায়ে ডান্ডাবেড়ি নিয়েই সিঁড়ি ভেঙে উঠলেন নির্ধারিত আদালতে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নূর বললেন, ‘ডেভিড ইমন একজন শীর্ষ সন্ত্রাসী। তার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সতর্ক ছিল। আদালতপাড়ায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।’

হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুতাসিম বিল্লাহ’র আদালতে শুনানি হয়। আদালত দুই মামলায় তাকে পাঁচ দিন করে ১০ দিনের হেফাজতে নেওয়ার জন্য পুলিশকে অনুমতি দেন।

আরও পড়ুন

‘বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে আসে’

০২ আগস্ট ২০২৬

গত ২৯ জুলাই ভারতে পালানোর সময় যশোরে গোয়েন্দা পুলিশের হাতে তিন সহযোগীসহ ধরা পড়েন মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। ৩০ জুলাই তাকে চট্টগ্রামে এনে তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বিদেশে পলাতক শিবির ক্যাডার সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারী ইমনকে অনেকে শয়তান ইমন নামেও ডাকেন। তার দেওয়া তথ্যে ফটিকছড়ির কাঞ্চননগর থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানালেন, ফটিকছড়ি থানার জামাল হত্যা এবং ডেভিড ইমনের তথ্যে অস্ত্র উদ্ধারের মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অস্ত্র মামলায় ইমনের সঙ্গে তার আরও চার সহযোগীকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরা হলেন- মোহাম্মদ মিঠু ওরফে ধামা ইলিয়াছ, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন ও আল ইসলাম আলিফ।

২০২৬ সালের ১০ জানুয়ারি রাতে চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় দুর্বৃত্তের গুলিতে জামায়াতকর্মী মুহাম্মদ জামাল উদ্দিন নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন। ওই মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

তারেক আজিজের ভাষ্য, ‘হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায়ও ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লোকমান হাকিম আবেদন মঞ্জুর করেছেন। ‘

ডেভিড ইমনডান্ডাবেড়িচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন