সুনামগঞ্জে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আগুন
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি ভুট্টুর ভাষ্য, বাজারের পাহারাদার জানিয়েছেন, কয়েকজন মুখোশধালী দুর্বৃত্ত আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
এরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর দাবি করে তিনি বললেন, বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগুনে অফিসের কয়েকটা চেয়ারের ক্ষতি হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, কীভাবে কী হয়েছে জানার চেষ্টা করছি।



