রাজশাহীতে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে টেলিভিশন, আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে গেছে। ঘটনাস্থলে পেট্রলের গন্ধ পাওয়া গেছে বলে দাবি স্থানীয় ও পুলিশের। ঘটনার পরদিন শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাঘার আড়ানী পৌরসভা বাজারের বড়াল নদের পূর্বপাশে সেতুসংলগ্ন পৌর বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানালেন, ঘটনার সময় বাজারের অধিকা...