Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন, তদন্তের নির্দেশ এমপির

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৬:২৮
রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন, তদন্তের নির্দেশ এমপির

বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনা পরিদর্শনে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ— সংগৃহীত

রাজশাহীতে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে টেলিভিশন, আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে গেছে। ঘটনাস্থলে পেট্রলের গন্ধ পাওয়া গেছে বলে দাবি স্থানীয় ও পুলিশের। ঘটনার পরদিন শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাঘার আড়ানী পৌরসভা বাজারের বড়াল নদের পূর্বপাশে সেতুসংলগ্ন পৌর বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানালেন, ঘটনার সময় বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। আগুনের খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়েনি।

আড়ানী তালতলা বাজারের ঝালমুড়ি বিক্রেতা আক্তার হোসেন বললেন, ‌‌‌‘রাত সাড়ে ১০টার দিকে সেতুর দিক থেকে বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন। এ সময় কার্যালয়ের আশপাশে পেট্রলের গন্ধও পাওয়া যায়। স্থানীয় রকি আহমেদ, জিনারুল ইসলাম, জয়নাল আবেদীন ও পলাশ হোসেনসহ অনেকে আগুন নেভানোর কাজে অংশ নেন।

বাজারের পাহারাদার বুলবুল হোসেন বললেন, ‘তিনি ঘটনাস্থলে পৌঁছে বিএনপি কার্যালয়ের সামনে লোকজনের ভিড় দেখতে পান। পরে ভেতরে গিয়ে আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন সামগ্রী দেখতে পান।

আরও পড়ুন

মাদ্রাসা থেকে নিখোঁজ দুই শিক্ষার্থী ১৪ দিন পর উদ্ধার

১৮ জুলাই ২০২৬

আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক বলেছেন, ‘খবর পেয়ে রাতে কার্যালয়ে গিয়ে দেখেন, দুটি দরজার মধ্যে একটি দরজা এবং দুটি জানালা খোলা ছিল। আগুনে কার্যালয়ের টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ক্ষতিগ্রস্ত হয়েছে।



তিনি অভিযোগ করলেন, পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বাঘা ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন আলামত দেখা গেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

পরে সাংবাদিকদের তিনি জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেছেন, ‘ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। কার্যালয়ের ভেতরে পেট্রলের গন্ধ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীবিএনপি কার্যালয়ে আগুনবাঘা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    advertiseadvertise