Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাটুরিয়া

মাদ্রাসা থেকে নিখোঁজ দুই শিক্ষার্থী ১৪ দিন পর উদ্ধার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৫:৫০
মাদ্রাসা থেকে নিখোঁজ দুই শিক্ষার্থী ১৪ দিন পর উদ্ধার

ছবি : সোহেল রানা খান

মানিকগঞ্জের সাটুরিয়ার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার সাভার থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার পরিবারের সদস্য ও মাদ্রাসার শিক্ষকদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। এতে টানা ১৪ দিনের উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান ঘটেছে দুই পরিবারের।

সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন দুই শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী সাটুরিয়া উপজেলার জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসার আবাসিক শাখার ছাত্রী। গত ৩ জুলাই দুপুরে তারা পরিচয় গোপন করে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর তারা মাদ্রাসায় ফিরে না আসায় এবং বাড়িতে না যাওয়ায় বিষয়টি জানাজানি হয়।


আরও পড়ুন

সংসদ সদস্য ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ

১৮ জুলাই ২০২৬

বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় গত ৯ জুলাই পরিবারের পক্ষ থেকে সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তে অনুসন্ধান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার সাভারে তাদের অবস্থান নিশ্চিত হলে পরিবারের সদস্য ও মাদ্রাসার শিক্ষকদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।


ঘটনার তদন্তকারী কর্মকর্তা সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মর্তুজা জানান, নিখোঁজের পর থেকেই তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন উপায়ে অনুসন্ধান চালানো হচ্ছিল। উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী বর্তমানে থানায় রয়েছে। প্রয়োজনীয় লিখিত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে।

নিখোঁজ শিক্ষার্থীদের একজনের মা কামরুন্নাহার জানান, গত দুই সপ্তাহ তারা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন। সন্তানদের ফিরে পেয়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন।

ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাদ্রাসাসাটুরিয়াশিক্ষার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭

    advertiseadvertise