Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরে বাড়ল ইলিশের দাম

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮
নিষেধাজ্ঞার আগে চাঁদপুরে বাড়ল ইলিশের দাম

চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম। ছবি: আগামীর সময়

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে দাম বেড়েছে ইলিশের। প্রতি কেজি ইলিশে দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় মাছঘাটে এসে হতাশ হচ্ছেন ক্রেতারা। ইলিশ না কিনেই ফিরে যাচ্ছেন অনেকে।

আগামী ৭ অক্টোবর মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। একই সময়ে বড়স্টেশন মাছঘাটেও বন্ধ থাকবে ইলিশের বেচাকেনা।

আজ সোমবার সকালে বড়স্টেশন মাছঘাটে গিয়ে দেখা যায়, আড়তে এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৮০০ থেকে ২ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের ইলিশের দাম ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা। এক সপ্তাহ আগেও একই আকারের ইলিশের দাম ছিল ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা।

ব্যবসায়ী নবীর হোসেন জানিয়েছেন, সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে ইলিশের। এর প্রভাব পড়েছে বিক্রিতেও। ইলিশের দাম বাড়ুক, এটা ব্যবসায়ীদেরও কাম্য নয়। দাম কম থাকলে ক্রেতা বেশি আসে এবং বিক্রিও ভালো হয়। আগামী দুদিনে ইলিশের সরবরাহ কিছুটা বাড়লে দামও কমতে পারে।

কুমিল্লা থেকে মাছ কিনতে আসা আসমা বেগম জানালেন, ১০ থেকে ১২ দিন আগেও তিনি চাঁদপুর বড়স্টেশন মাছঘাট থেকে ইলিশ কিনেছেন। তখন যে দামে মাছ কিনেছিলেন, এখন একই ধরনের ইলিশের দাম কেজিতে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি।

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে ইলিশ বেচাকেনায় ধুম

০২ অক্টোবর ২০২৬

সকাল থেকে মাছঘাটে অপেক্ষা করছেন। দাম কিছুটা কমলে ইলিশ কিনবেন। নিষেধাজ্ঞার আগে শেষ সময়ে দাম কমবে ভেবেছিলেন। কিন্তু বাস্তবে উল্টো দাম বেড়েছে। এভাবে দাম বাড়তে থাকলে ইলিশ কেনা সম্ভব হবে না বলে জানান তিনি।

চাঁদপুর বড়স্টেশন মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেছেন, বর্তমানে মৌসুমের শেষ পর্যায়ের ইলিশ বেচাকেনা চলছে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে ইলিশের দাম বেড়েছে। ৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য বড়স্টেশন মাছঘাটে ইলিশ বেচাকেনা বন্ধ থাকবে। এ সময় নদীতে মাছ ধরা বন্ধ থাকায় ঘাটেও ইলিশের বেচাকেনা থাকবে না।

তিনি আরও জানালেন, নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরা শুরু হলে আবার ঘাটে ইলিশের বেচাকেনা শুরু হবে। নিষেধাজ্ঞার আগে বাকি দুদিনে ইলিশের সরবরাহ বাড়বে কি না, তা এখনই বলা যাচ্ছে না। তবে সরবরাহ বাড়লে ইলিশের দাম কিছুটা কমবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।

চাঁদপুরইলিশদাম বৃদ্ধি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা