Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চাঁদপুর

নিষেধাজ্ঞার আগে ইলিশ বেচাকেনায় ধুম

শরীফুল ইসলাম, চাঁদপুর
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৬:১৩
নিষেধাজ্ঞার আগে ইলিশ বেচাকেনায় ধুম

ছবি: আগামীর সময়

আগামী ৮ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে শুরু হচ্ছে ২২ দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ সময়ে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। এতে কেজিপ্রতি ইলিশের দাম ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কমেছে। নিষেধাজ্ঞার আগে ইলিশ কিনতে ঘাটে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা।

শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকেই বড়স্টেশন মাছঘাটে ইলিশ কেনাবেচায় ব্যস্ত সময় পার করেন জেলে ও ব্যবসায়ীরা। একই সঙ্গে মাছ কিনতে আসা ক্রেতাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো ঘাট। ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, গত দুই দিন ইলিশের দাম আরও কিছুটা কম ছিল। তবে শুক্রবার ইলিশের সরবরাহের তুলনায় ক্রেতা বেশি থাকায় দাম কিছুটা ওঠা-নামা করছে। বর্তমানে ঘাটে এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম পড়ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা।


আরও পড়ুন

আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করছে জামায়াত: রাশেদ খাঁন

০২ অক্টোবর ২০২৬

আরেক ব্যবসায়ী নবীর জানান, নিষেধাজ্ঞা শুরুর আগের কয়েক দিনে নদী থেকে ইলিশ আহরণ ও ঘাটে সরবরাহ আরও বাড়তে পারে। এতে ইলিশের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। মৌসুমের শেষ সময়ে অনেকেই ইলিশ কিনতে ঘাটে আসছেন। নিষেধাজ্ঞার আগে ক্রেতাদের চাপ আরও বাড়তে পারে বলেও জানান তিনি।


ঢাকা থেকে ইলিশ কিনতে আসা ক্রেতা মঞ্জুরুল হক জানান, চাঁদপুরের ইলিশ খুবই টাটকা এবং স্বাদও ভালো। তাই সুযোগ পেলেই চাঁদপুর থেকে ইলিশ কিনে নিয়ে যাই। এর আগে যখন এসেছিলাম, তখন এক কেজি ইলিশের দাম ছিল প্রায় ৩ হাজার টাকা। বর্তমানে দাম কিছুটা কমেছে। তবে দাম আরও কমলে সাধারণ ক্রেতাদের জন্য সুবিধা হবে।

তিনি আরও জানান, ঢাকার বাজারে অনেক ইলিশ পাওয়া গেলেও চাঁদপুরের ইলিশের স্বাদ ও ঘ্রাণ আলাদা। তাই নিষেধাজ্ঞার আগে অনেকেই চাঁদপুর মাছঘাটে এসে ইলিশ কিনছেন। একই সঙ্গে চাঁদপুরসহ দেশের বিভিন্ন বাজারে ইলিশের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখার জন্য নজরদারি বাড়ানো প্রয়োজন।

এদিকে নিষেধাজ্ঞা সামনে রেখে বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ ও বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। শেষ সময়ে নদীতে জেলেদের ব্যস্ততা এবং ঘাটে ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে ইলিশের বাজার।

চাঁদপুরইলিশবিক্রি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ