Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বানিয়াচংয়ে সবজি চাষে বিপ্লব

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৫৪
বানিয়াচংয়ে সবজি চাষে বিপ্লব

ছবি: আগামীর সময়

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিপ্লব ঘটেছে সবজি চাষে। এই উপজেলায় ১ হাজার ৪২৪ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

এ খাত থেকে লাভবান হয়ে কয়েক বছরের ব্যবধানে সাধারণ চাষি থেকে সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন শতাধিক কৃষক। মাঠ পরিদর্শনেও এই তথ্যের সত্যতা মিলেছে।

সম্প্রতি উপজেলার ১ নম্বর বানিয়াচং ইউনিয়ন ঘুরে দেখা যায়, বিভিন্ন জাতের সবজির আবাদ হয়েছে বিস্তীর্ণ জমিতে। কোথাও কৃষকরা ক্ষেতের পরিচর্যা করছেন, কোথাও সবজি সংগ্রহ করে ক্যারেটে ভরছেন। আবার কেউ বাজারজাতের জন্য গাড়িতে সবজি তুলছেন।

বাগ মহল্লার সালাউদ্দিন সালেক এমনই একজন সফল সবজি চাষি ও উদ্যোক্তা। তিনি জানান, একসময় বেকার ছিলেন। কর্মসংস্থানের আশায় ইরান গিয়েছিলেন। সাত বছর ইরানে থাকার পর দেশে ফিরে সবজির চাষ শুরু করেন। কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় সাত বছর ধরে সফলভাবে সবজি চাষ করে আসছেন তিনি।

সালাউদ্দিন সালেকের ভাষ্য, দুই একর জমিতে সবজি চাষ করে তিনি বছরে ১০ থেকে ১৫ লাখ টাকা আয় করেন। কৃষি অফিস থেকে জৈবসার উৎপাদনের জন্য নির্মাণ করে দেওয়া হয়েছে একটি শেড। সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় উপকরণও।

আরও পড়ুন

উন্নয়নে বাড়ছে চীনের অংশীদারত্ব

২৩ জুন ২০২৬

বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে তিনি ক্ষেতে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে ব্যবহার করেন ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ। এ পদ্ধতিও কৃষি বিভাগের পরামর্শে করছেন বলে জানান তিনি।

নাগেরখানা মহল্লার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম এবং চতুরঙ্গরায়েরপাড়া গ্রামের বাসিন্দা মাসুদ রানা বলেছেন, সবজি চাষ করে কয়েক বছরের মধ্যে স্বাবলম্বী হয়েছেন সালাউদ্দিন সালেকের মতো আরও অনেক কৃষক।

বানিয়াচং উপজেলার সমাজকর্মী সৈয়দ মিজান উদ্দিন পলাশ জানালেন, পাশের মজলিপুর গ্রামের মোহাম্মদ আলী সবজি চাষের আয় দিয়ে এক সন্তানকে এমবিবিএস চিকিৎসক হিসেবে গড়ে তুলেছেন এবং আরেক সন্তানকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছেন।

বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক বলেছেন, কৃষি বিভাগের পরামর্শ নিয়ে উপজেলার শতাধিক কৃষক ১ হাজার ৪২৪ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন। তারা কেবল স্বাবলম্বীই হননি, অনেকেই উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

তিনি জানালেন, কৃষকরা এখন অন্য মৌসুমের পাশাপাশি বর্ষা মৌসুমেও সবজি চাষ করছেন। সবজি চাষে বানিয়াচংয়ে একধরনের কৃষিবিপ্লব ঘটেছে।

সবজি চাষবানিয়াচংহবিগঞ্জকৃষি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর