Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

উন্নয়নে বাড়ছে চীনের অংশীদারত্ব

  • ২৬ বছরে ছাড় ৮৮,৬৮০ কোটি টাকা
হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:০৮
উন্নয়নে বাড়ছে চীনের অংশীদারত্ব

গ্রাফিকস: আগামীর সময়

বাংলাদেশের উন্নয়নে দিন দিন অংশীদারত্ব বাড়ছে চীনের। গত ২৬ বছরে বিভিন্ন প্রকল্পের বিপরীতে দেশটি ছাড় করেছে ৭৩৯ কোটি ডলার বা প্রায় ৮৮ হাজার ৬৮০ কোটি টাকা। এর মধ্যে ঋণের পরিমাণ ৭২৬ কোটি ৩৬ লাখ ডলার বা ৮৭ হাজার ১৬৩ কোটি ২ লাখ টাকা এবং অনুদান ১০ কোটি ১৩ লাখ ডলার বা ১ হাজার ২১৫ কোটি ৬০ লাখ টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ ‘ফ্লো অব এক্সটারনাল রিসোর্সেস ইনটু বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মূলত ১৯৯৯-২০০০ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত হিসাব ধরে তৈরি করা হয়েছে এ প্রতিবেদন।

এর আগে, ২০১৬ সালের ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে পরিণত হয়। সে সময় ২ হাজার কোটি ডলারের বিভিন্ন ঋণ সহায়তা ও বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ইআরডির এক কর্মকর্তা আগামীর সময়কে জানালেন,  ওই সফরের সময় প্রায় ২৭টি প্রকল্পের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে ১০-১২টির বাস্তবায়ন শেষ হয়েছে এবং পাঁচটির কাজ এখনো চলছে। অন্যতম মেগা প্রকল্প ‘পদ্মা সেতুতে রেল সংযোগ’-এর বাস্তবায়ন শিগগিরই শেষ হচ্ছে। ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে চীনের ঋণ রয়েছে প্রায় ২৭৬ কোটি ডলার বা ২৫ হাজার কোটি টাকা। চলমান বাকি প্রকল্পগুলোর কাজে নেই কোনো জটিলতা।

চীনের ঋণ অনুমোদনে বড় সমস্যা দীর্ঘ সময় লাগা। সুদের হার ২-৩ শতাংশের মধ্যে থাকলেও ঋণের শর্ত সংশোধনে চাপ দেওয়া হচ্ছে

এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, চীনের ঋণ অনুমোদনে দীর্ঘ সময় লাগাটা অন্যতম বড় একটি সমস্যা। তথ্য যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করতে তারা অনেক সময় নেয়। এতদিন সুদের হার ২ থেকে ৩ শতাংশের মধ্যে থাকলেও, বর্তমানে প্রেফারেনশিয়াল বায়ার্স ক্রেডিট (পিবিসি) ঋণের শর্ত সংশোধনের চাপ দেওয়া হচ্ছে। এটি মেনে নিলে সুদের হার প্রায় ৫ শতাংশে পৌঁছাবে এবং অন্যান্য শর্তও হবে কঠিন।

তথ্যমতে, গত ২৬ বছরে বাংলাদেশের উন্নয়নে চীন মোট প্রতিশ্রুতি দিয়েছে ১ হাজার ২৯ কোটি ১৮ লাখ ডলার বা ১ লাখ ২৩ হাজার ৫০১ কোটি টাকা। এর মধ্যে ঋণ ৯৮০ কোটি ৯৬ লাখ ডলার বা ১ লাখ ১৭ হাজার ৭১৫ কোটি টাকা এবং অনুদান ৪৫ কোটি ৫৭ লাখ ডলার বা ৫ হাজার ৪৬৮ কোটি ৪০ লাখ টাকা।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে চীনের এক্সিম ব্যাংকের ৯ হাজার ৪৭২ কোটি টাকা ঋণে চলছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ। বিমানবন্দর থেকে ইপিজেড পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ এই উড়ালসড়কের মোট ব্যয় ১৭ হাজার ৫৫৩ কোটি টাকা। ২০১৭ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এ প্রকল্পের কাজ চলতি মাসে শেষ হওয়ার কথা থাকলেও মে মাস পর্যন্ত অগ্রগতি মাত্র ৭০ শতাংশ। তাই প্রক্রিয়া চলছে এর মেয়াদ ও ব্যয় বাড়ানোর।

এ ছাড়া ডিপিডিসির ডিস্ট্রিবিউশন সিস্টেম উন্নয়ন প্রকল্পে চীনের প্রায় ১১ হাজার ৯২৪ কোটি, পিজিসিবির পাওয়ার গ্রিড নেটওয়ার্ক প্রকল্পে প্রায় ১৩ হাজার ৬৯৫ কোটি, রাজশাহী ওয়াসার পানি শোধনাগারে ২ হাজার ৩১৩ কোটি এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের
চারটি জাহাজ ক্রয় প্রকল্পে ২ হাজার ৪৮৬ কোটি টাকার ঋণ রয়েছে।

ইআরডির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বৈদেশিক অর্থায়নে ৭ শতাংশ অবদান নিয়ে চীনের অবস্থান পঞ্চম। এ তালিকায় সর্বোচ্চ ২৯ শতাংশ অর্থায়ন করে শীর্ষে রয়েছে বিশ্বব্যাংকের আইডিএ। এরপর পর্যায়ক্রমে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২৩, জাপান ১৮ এবং রাশিয়া ১১ শতাংশ অবদান রেখেছে। চীনের পরবর্তী অবস্থানে থাকা অন্যান্য উন্নয়ন সহযোগীদের সম্মিলিত অবদান ৭ শতাংশ। এ ছাড়া ভারত ২ শতাংশ এবং আইডিবি, ইফাদ ও দক্ষিণ কোরিয়া ১ শতাংশ করে অর্থায়ন করেছে।

চীনউন্নয়নঅংশীদারত্বঋণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর