Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুর

ডিবির জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো চোরাই মোটরসাইকেলের তথ্য, গ্রেপ্তার ৩

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫০
শেয়ার করুন:
ডিবির জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো চোরাই মোটরসাইকেলের তথ্য, গ্রেপ্তার ৩

ছবি: আগামীর সময়

জামালপুরে চোরাই মোটরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ।

এ সময় তাদের হেফাজত থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা মোটরসাইকেল দুটির আনুমানিক মূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা।

রবিবার (৬ সেপ্টেম্বর) জামালপুর জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) জামালপুর সদর ও মেলান্দহ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর পৌর শহরের বগাবাইদ বোর্ডঘর এলাকার নিরব হোসেন (২৬), কটারবাড়ী এলাকার মাহফুজ আহম্মেদ (৩০) এবং মেলান্দহ উপজেলার কুলিয়া দক্ষিণপাড়া এলাকার মো. বরকতউল্লাহ ওরফে সবুজ মুন্সী (২৮)।

আরও পড়ুন

শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৬ হাজার ৭৮১ কোটি টাকা

০৬ সেপ্টেম্বর ২০২৬

জেলা পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর সদর থানার গোপালপুর এলাকার আসাদুলের বাড়ি থেকে নিরব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে নিরব হোসেনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে সদর থানার ভারুয়াখালী বাজারে মাহফুজ আহম্মেদের মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নাম্বরবিহীন লাল-কালো রঙের ১২৫ সিসির বাজাজ ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এরপর নিরব হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে কুলিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে বরকতউল্লাহ ওরফে সবুজ মুন্সীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নম্বরবিহীন নীল রঙের ১৫০ সিসির অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা দুটি মোটরসাইকেল যথাযথ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

জামালপুরডিবিমোটরসাইকেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি

    শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি