Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

টেকনাফের আকাশে ‘মিসাইল’ সদৃশ আলোর ঝলক, স্থানীয়দের উদ্বেগ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২২:২৯
টেকনাফের আকাশে ‘মিসাইল’ সদৃশ আলোর ঝলক, স্থানীয়দের উদ্বেগ

ছবি ভিডিও থেকে নেওয়া।

বঙ্গোপসাগরের ওপর দিয়ে ‘মিসাইল’ আকৃতির আলোর ঝলক দেখতে পেয়েছেন স্থানীয় ও পর্যটকরা। অনেকেই সেটির ভিডিও মুঠোফোনে ধারণ করে ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, বঙ্গোপসাগরের ওপরে আকাশের এক কোনায় বজ্রপাতের মতো আলোকরশ্মি ছড়িয়ে আছে। পূর্ব দিকে (টেকনাফের দিকে) দ্রুত ছুটতে থাকে ‘মিসাইল’ আকৃতির আলোর ঝলকটি। কয়েক মিনিটের মাথায় অদৃশ্য হয়ে যায় সেটি।

স্থানীয়রা জানিয়েছেন, কক্সবাজার সমুদ্রসৈকতের পশ্চিম পাশে বঙ্গোপসাগরের ওপর দিয়ে আজ সন্ধ্যায় দ্রুতগতিতে দক্ষিণ দিকে (টেকনাফের দিকে) ছুটে গেছে ‘মিসাইল’ আকৃতির এক আলোর ঝলক। দৃশ্যটি সৈকতে দাঁড়ানো পর্যটকের পাশাপাশি শহরের বাসিন্দারা বাসাবাড়ির ছাদে দাঁড়িয়েও প্রত্যক্ষ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এম আবদুল হান্নান বলছিলেন, ‘কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে আকাশের যে আলোর ঝলক ছুটতে দেখা গেছে, সেটির বিষয়ে ঢাকার আবহাওয়াবিদদের (ভিডিও ও ছবি পাঠিয়ে) মন্তব্য চাওয়া হয়েছিল। তারা জানিয়েছেন, এটি আবহাওয়াগত বিষয় না।’

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. ওয়াহিদুর রহমান বলেছেন, ‘বঙ্গোপসাগরের ওপর দিয়ে মিসাইল আকৃতির যে আলোর ঝলক ছুটে গেছে, তার বিস্তারিত জানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে এটিকে মিসাইল মনে হয়েছে। কিন্তু এটি কেন বা কারা ছুড়েছে, তা জানা নেই।’

টেকনাফআকাশমিসাইল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise