Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্ত্রী-সন্তানকে ‘কুপিয়ে হত্যা’ করে পালালেন স্বামী

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৫:৫৯
স্ত্রী-সন্তানকে ‘কুপিয়ে হত্যা’ করে পালালেন স্বামী

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অপর সন্তানকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নূর প্রকাশ সুফিয়া (৩০) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে সমীম। আহত হয়েছে বড় ছেলে মোহাম্মদ আফছার প্রকাশ বাপ্পী (১৪)। সে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত ব্যক্তির নাম এহেসামুল হক (৩৭)।

আরও পড়ুন

ফিফা ও আর্জেন্টিনাকে ঘিরে যত ‘ষড়যন্ত্র তত্ত্ব’

০৯ জুলাই ২০২৬

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। বুধবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো দা দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ওপর হামলা চালান এহেসামুল। এতে ঘটনাস্থলেই নিহত হন স্ত্রী ও ছোট ছেলে। আহত আফছারকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা বাসিন্দার দাবি, অভিযুক্ত এহেসামুল ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদকাসক্ত ছিলেন। স্ত্রী তাকে মাদক ব্যবসা ছেড়ে দিতে চাপ দিতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ ও ঝগড়া হতো।

তবে এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ।

৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আমির হোসেন বলেছেন, ‘ঘটনার রাতে এহেসামুল প্রথমে স্ত্রীকে দা দিয়ে আঘাত করেন। পরে দুই সন্তানকে কুপিয়ে জখম করেন। প্রতিবেশীরা ছুটে এলে তিনি পালিয়ে যান।’

উখিয়া থানার ওসি মুজিবুর রহমানের ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

হত্যাকুপিয়ে হত্যাকক্সবাজাররোহিঙ্গা ক্যম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে