কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক আরসার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।গতকার শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উখিয়া থানার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আসরা সদস্যের নাম মোহাম্মদ জহির (১৯)। তিনি উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২-এর বাসিন্দা। তিনি ওই ক্যাম্পের রশিদ আহম্মদের ছেলে। তার এফসিএন নম্বর ২০২৬০০।র্যাব-১৫ জানায়, হোয়াইক্যং ক্যাম্পের একট...