Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ইতালি যাওয়ার পথে নিখোঁজ রায়পুরার মোক্তার

মেহেদী হাসান রিপন, রায়পুরা (নরসিংদী)
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩
ইতালি যাওয়ার পথে নিখোঁজ রায়পুরার মোক্তার

প্রতীকী ছবি

বিদেশ গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখেছিলেন নরসিংদীর রায়পুরা উপজেলার সাহেরচর গ্রামের মোক্তার হোসেন। সেই স্বপ্ন পূরণ করতে ১৮ মাস আগে দালালের মাধ্যমে দেশ ছাড়েন তিনি। তবে দুই মাস ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। সর্বশেষ তিনি লিবিয়ায় অবস্থান করছিলেন।

স্বজনদের আশঙ্কা, মানব পাচারকারী চক্রের হাতে মোক্তার হত্যার শিকার হয়েছেন। তাদের সন্দেহের তীর একই গ্রামের সিদ্দিক নামে এক দালালের দিকে। পরিবারের অভিযোগ, লিবিয়া থেকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে সিদ্দিক ধাপে ধাপে তাদের কাছ থেকে ৬২ লাখ টাকা নিয়েছেন। শুধু টাকাই নয়, মোক্তারকে একাধিকবার ঝুঁকিপূর্ণ পথে সাগরপাড়ি দেওয়ার চেষ্টা করানো হয়েছে।

মোক্তারের ভাই মনির হোসেনের ভাষ্য, দুই মাস আগে সর্বশেষ মোক্তারের সঙ্গে তাদের কথা হয়েছিল। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে।

মোক্তারকে দেশে বা ইতালিতে পাঠানোর চেষ্টা নিয়ে এর আগেও সিদ্দিকের সঙ্গে পরিবারের বিরোধ তৈরি হয়। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও মীমাংসার চেষ্টা করা হয়েছে। এমনকি মোক্তারকে পার করে দেওয়ার আশ্বাসে গ্রামের দুজনকে জিম্মায় রেখে পরিবারকে আরও সাড়ে ৯ লাখ টাকা দিতে হয়েছে বলেও অভিযোগ করেন মনির হোসেন।

সিদ্দিকের একটি অডিও রেকর্ডে মোক্তারকে তিনবার ডিঙি নৌকায় তুলে সাগরপথে পাঠানোর কথা বলতে শোনা যায়। সেখানে তিনি দাবি করেছেন, তিনবারই মোক্তার ধরা পড়ে জেলে যান। তবে মোক্তারের পরিবারের কাছ থেকে ৬২ লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সিদ্দিক। তার দাবি, তিনি পরিবারের কাছ থেকে ১৬ লাখ টাকা নিয়েছেন।

মোক্তারের ভাই মনির হোসেনের দাবি, সর্বশেষ মোক্তারের সঙ্গে কথা হয়েছিল দুই মাস আগে। সে সময় তিনি লিবিয়ায় ছিলেন।

অভিযোগ পেয়ে রায়পুরা থানার এএসআই খোকন সাহেরচর গ্রামে গিয়েছিলেন। ঘটনার সত্যতাও পেয়েছেন তিনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা।

 

ইতালিনিখোঁজনরসিংদীর রায়পুরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    advertiseadvertise