Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০৯
ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়া বাসা থেকে সাইয়েদুল আবেদিন (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইয়েদুল বরগুনার তালতলী উপজেলার বন্দর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

বোন দরজাটা খোল, তোরে কিছু কমু না : স্বপ্নাকে বলেছিলেন রামিসার মা

০২ জুন ২০২৬

স্থানীয়রা জানালেন, প্রায় ২০ দিন আগে স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে পাঞ্জুপাড়ার শাহেদ শিকদারের মালিকানাধীন বাসায় বসবাস শুরু করেন সাইয়েদুল। মঙ্গলবার সন্ধ্যায় বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার। রাতের খাবার খাওয়ার পরে তাদের মধ্যে আবারও বাগ্‌বিতণ্ডা হয়।  একপর্যায়ে রাত ১০টার দিকে স্ত্রীকে ঘরের বাইরে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন সাইয়েদুল। এরপর দীর্ঘ সময় দরজা না খোলায় এবং ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় স্ত্রী ও প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি ও গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় সাইয়েদুলকে উদ্ধার করে। পরে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

মহিপুর থানার ওসি শামীম হাওলাদার জানালেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পটুয়াখালীকুয়াকাটাঝুলন্ত মরদেহ উদ্ধারমরদেহ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise