ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ জন। আজ রবিবার দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, মহেন রায়ের স্ত্রী শান্তি রানী এবং মৃত বেয়ারু রামের ছেলে সুয়ের রাম। আহত ব্যক্তিদের নাম টেপরা ও শাহলন। তাদের সবার বাড়ি কুশারীগাঁও গ্রামে।
স্থানীয়রা জানালেন, গ্রামের একটি মুদি দোকানে বসে ছিলেন চারজন। এ সময় বজ্রপাত হলে তারা অচেতন হয়ে পড়েন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শান্তি ও সুয়েরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহত দুজনকে।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিকের ভাষ্য, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।







