আবহাওয়া
পরিবর্তনের সঙ্গে ঠাকুরগাঁওয়ে শিশুদের সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট
বাড়ছে। নিউমোনিয়া, টাইফয়েড ও ডায়রিয়ায় আক্রান্ত
হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। এতে
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ৪৫ শয্যার শিশু
ওয়ার্ডে গতকাল মঙ্গলবার ২২২ শিশু চিকিৎসাধীন।
অনুমোদিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা প্রায় পাঁচ গুণ। অতিরিক্ত
রোগীর চাপে এক শয্যায়
দুই থেকে তিন শিশুকে
রাখতে হচ্ছে। শয্যা না পেয়ে অনেকে
বারান্দা ও মেঝেতেও চিকিৎসা
নিচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকি
বাড়ছে।
হাসপাতাল
সূত্র জানিয়েছে, গ...