Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

শিখরে পৌঁছে রাষ্ট্রপতি ফিরলেন শিকড়ের মানুষের কাছে

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭
শিখরে পৌঁছে রাষ্ট্রপতি ফিরলেন শিকড়ের মানুষের কাছে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শিখরে পৌঁছে ফিরলেন শিকড়ের মানুষের কাছে। যে মাটিতে শৈশব-কৈশোর কেটেছে, যে শহরের অলিগলিতে বেড়ে উঠেছেন, সেই প্রিয় ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো এলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ জেলা সফরের প্রথম দিনেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ছুটে গেলেন সেনুয়া গোরস্তানে, মা-বাবার কবরের পাশে। সেখানে ফাতিহা পাঠ করে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন তিনি।

গতকাল রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে পৌঁছলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর মা-বাবার কবর জিয়ারত শেষে তিনি যান শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে। সেখানে দুপুরের খাবার খান  এবং কিছু সময় অবস্থান করেন।

বেলা সাড়ে ৩টায় সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন রাষ্ট্রপতি। তাকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে শহর ও আশপাশের এলাকা থেকে ছুটে আসেন হাজারো মানুষ। সার্কিট হাউজ থেকে সংবর্ধনাস্থলে যাওয়ার পথেও রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানুষ হাত নেড়ে ও বিভিন্নভাবে তাকে অভিবাদন জানিয়েছেন। মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো শহর। নিজের বক্তব্যে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ত্বরান্বিত করতে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার প্রসার এবং বিমানবন্দর চালুর উদ্যোগকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন, ‘ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু হলে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা হবে। তবে বিমানবন্দরকে কার্যকর ও টেকসই করতে হলে এলাকায় কলকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। আমাদের এখানে কোনো কলকারখানা নেই। তাই লোকরা কাজও পান না। বিমানবন্দর হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।’

ঠাকুরগাঁওয়ে বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রপতি বললেন, ‘আমরা আশা করছি, এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য খুব শিগগির কিছু বিনিয়োগকারী নিয়ে আসতে সক্ষম হব।’ তিনি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে চীন থেকে বিনিয়োগকারী ও বিশেষজ্ঞ আনার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেছেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বললেন রাষ্ট্রপতি। সংঘাত-সংঘর্ষ এড়িয়ে সম্প্রীতি ও সহনশীলতার মধ্য দিয়ে শান্তির সমাজ গড়ে তোলার আহ্বান জানালেন তিনি। ধর্মীয় বিভেদ ভুলে গণতন্ত্র প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভালোবাসার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বললেন, ‘সংঘাতে না জড়ালে সব রাজনৈতিক দলকেই রাজনীতি করার সুযোগ দেওয়া হবে।’ এ সময় তরুণদের মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন রাষ্ট্রপতি। তাদের জন্য কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ ও শিল্পায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার বিশিষ্ট নাগরিক, নাগরিক সংবর্ধনা কমিটির সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পঞ্চগড় ও দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

ঠাঁকুরগাওরাষ্ট্রপতিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    advertiseadvertise