Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঘেরের পাড়ে বিদেশি আমের স্বপ্নবাগান

অভয়নগর (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৩:৪৯
ঘেরের পাড়ে বিদেশি আমের স্বপ্নবাগান

ছবি: আগামীর সময়

যশোরের অভয়নগর উপজেলায় ঘেরের পাড়ে দেশি-বিদেশি প্রায় ২০ জাতের আম চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আসাদুর রহমান। উপজেলার নওয়াপাড়া পৌরসভার বাসিন্দা তিনি।

উপজেলার ডুমুরতলায় বিলে নিজের ঘেরের পাড়ে তিনি গড়ে তুলেছেন ব্যতিক্রমী আমবাগান। তার বাগানে রয়েছে আলোচিত মিয়াজাকি, চিয়াংমাই, ব্ল্যাক স্টোন, ব্রুনাই কিংসহ নানা জাতের আম। বাগানটি দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় ও দূর-দূরান্তের মানুষ।

সরেজমিনে দেখা যায়, ঘেরের পাড়জুড়ে সারি সারি আমগাছ। কোথাও গাঢ় লালচে-বেগুনি রঙের মিয়াজাকি আম, কোথাও চিয়াংমাই, ব্রুনাই কিং কিংবা অন্যান্য বিদেশি জাতের আম ঝুলছে থোকায় থোকায়। সবুজ প্রকৃতির মাঝে বাগানটি তৈরি করেছে ভিন্ন এক সৌন্দর্য।

আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি?

০২ জুন ২০২৬

বর্তমানে দুই শতাধিক দেশি ও বিদেশি জাতের আমগাছ রয়েছে আসাদুর রহমানের বাগানে। প্রচুর আম ধরেছে প্রায় প্রতিটি গাছেই।

আসাদুর রহমান জানিয়েছেন, শুধু স্থানীয় মানুষই নয়, দূর-দূরান্ত থেকেও তার বাগান দেখতে আসছেন অনেকে। বিদেশি জাতের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছে মিয়াজাকি আম।

তার ভাষ্য, দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম চাষে সফল হয়েছেন তিনি। চলতি মৌসুমে ৮ থেকে ১০ লাখ টাকার আম বিক্রির আশা করছেন।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল মান্নান জানিয়েছেন, কয়েকবার বাগানটি পরিদর্শন করেছেন তিনি। ঘেরের পাড়জুড়ে থোকায় থোকায় ঝুলন্ত আম এবং সবুজ পরিবেশ বাগানটিকে অনন্য সৌন্দর্য দিয়েছে।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানিয়েছেন, ভিন্ন জাতের দেশি-বিদেশি আম চাষ করে আসাদুর রহমান এলাকায় একটি অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিত তাকে কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে।

আমযশোরআম বাগান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise