Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিশুকে মারধরের পর পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৭:২১
শিশুকে মারধরের পর পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

শিশু আরাফাত- সংগৃহীত ছবি

ঝালকাঠির রাজাপুরে ছয় বছরের এক শিশুকে মারধরের পর খালের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মো. লতিফ মাতুব্বর (৬৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মো. রুবেল হোসেন বৃহস্পতিবার রাতে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর এলাকায় ১১০ নম্বর উত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কাটাখালি খালে এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, মো. আরাফাতসহ স্থানীয় কয়েকজন শিশু ওই খালে গোসল ও সাঁতার কাটছিল। এ সময় লতিফ মাতুব্বর শিশুদের গালিগালাজ করে খাল থেকে উঠে যেতে বলেন। অন্য শিশুরা উঠে গেলেও আরাফাত খাল থেকে না ওঠায় তাকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও চড়-থাপ্পড় মারার অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে আরাফাতকে খালের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় ফেরিওয়ালা মো. দুলাল প্রামাণিক বিষয়টি দেখতে পান। তিনি সঙ্গে থাকা মাইক দিয়ে মাইকিং করে শিশুটিকে পানি থেকে তুলে নিতে বলেন লতিফকে এবং স্থানীয়দের ঘটনাস্থলে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আরাফাতকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।

শিশুটির বাবা মো. রুবেল হোসেন অভিযোগ করেন, ঘটনার পর লতিফ মাতুব্বর তাদের খুন-জখমসহ বড় ধরনের ক্ষতির হুমকি দিয়ে চলে যান। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে লতিফ মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানালেন, ‘ভুক্তভোগী পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে স্থানীয়ভাবে উভয়পক্ষ বিষয়টি মীমাংসার চেষ্টা করছে।’

হত্যাচেষ্টারাজাপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা