ঝালকাঠির রাজাপুরের ইউনিয়ন ভূমি অফিসে হঠাৎ পরিদর্শনে যান বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। আজ সকাল সাড়ে ৯টায় শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখেন, ঝুলছে তালা। ছিলেন না কর্মকর্তা বা কর্মচারীদের কেউ।অফিসের পাশের স্থানীয় কয়েকজন ব্যক্তি ও একটি মুদি দোকানদারের সঙ্গে কথা বলেন বিভাগীয় কমিশনার। তারা জানান, কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে অফিসে আসেন না।এরপর নির্ধারিত সময়ে কাজে উপস্থিত না থাকায় কার্যালয়ের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত&nb...