Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মেহেরপুর

দিনে ৫-৬ ঘণ্টা লোডশেডিং, দুর্ভোগে অতিষ্ঠ মানুষ

আকতারুজ্জামান, মেহেরপুর
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৭:৫৮
দিনে ৫-৬ ঘণ্টা লোডশেডিং, দুর্ভোগে অতিষ্ঠ মানুষ

একদিকে রোদের তীব্রতা ও ভ্যাপসা গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। শহরে কিছুটা বিদ্যুৎ মিললেও গ্রামে দিন-রাত মিলিয়ে ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত থাকে না বিদ্যুৎ। গরমে অতিষ্ঠ মানুষের দুর্ভোগ বাড়ছে প্রতিদিন। এতে বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থী ও বিদ্যুতের ওপর নির্ভরশীল কলকারখানা।

ঠিকমতো বিদ্যুৎ না থাকায় কৃষিজমিতে সেচ দিতে কৃষকরা পড়ছেন বিপাকে। কবে বিদ্যুতের এমন দুর্ভোগ কাটবে তা নিশ্চিত নয়, বলে জানায় পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ।

মেহেরপুর পল্লীবিদ্যুৎ অফিসের তথ্য মতে, মেহেরপুরের তিনটি উপজেলায় মোট গ্রাহক ১ লাখ ৯৬ হাজার ১৫৯। এদের মধ্যে আবাসিক গ্রাহক ১ লাখ ৭৭ হাজার ৯৮৮ জন, বাণিজ্যিক গ্রাহক ৯ হাজার ৭০২, শিল্প সংযোগ ২ হাজার ১৭৫, সেচ পাম্প রয়েছে ৩ হাজার ৪২৩ জন। অন্যান্য গ্রাহক রয়েছে ২ হাজার ৮৭১ টি।

এখানে লোডশেডিংমুক্ত নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহে ৭২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। অফ পিক আওয়ার রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৫৫ মেগাওয়াট চাহিদা থাকলেও পাপ্ত বিদ্যুৎ ৪০ মেগাওয়াট। এখানে ঘাটতি দেখানো হয়েছে ১৫ মেগাওয়াট।

পিক আওয়ার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চাহিদা ৬২ মেগাওয়াট, প্রাপ্তি  ৪১ মেগাওয়াট। ঘাটতি দেখানো হয়েছে ২১ মেগাওয়াট। অফ পিক আওয়ারে লোডশেডিং ২৭% এবং পিক আওয়ারে ঘাটতি ৩০ থেকে ৩৪%।

জেলার গ্রাহকদের অভিযোগ, দাপ্তরিকভাবে বিদ্যুতের যে ঘাটতির কথা বলা হচ্ছে বাস্তবে তার চিত্র অনেকটা ভিন্ন। সারাদিনে ৫/৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে বিপাকে পড়েছেন গ্রাহক সাধারণ। গ্রাম ও শহরের মধ্যেও বিদ্যুৎ সরবরাহে রয়েছে বিস্তর বৈষম্য। শহরের তুলনায় গ্রামে চার ভাগের এক ভাগ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

মেহেরপুর সদর উপজেলার ঝাওবাড়িয়া গ্রামের কৃষক রফিকুল ইসলামের ভাষ্য, পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ধান ও পাটের জমিতে সেচ দিতে হচ্ছে। এক বিঘা জমিতে সেচ দিতে ৩/৪ বার বিদ্যুৎ চলে যায়। এতে বিদ্যুৎ বিল বেশি আসছে।

অন্যদিকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। রাতের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় পড়ার টিবিলে বসে কষ্ট পাচ্ছেন পরীক্ষার্থী মিলা আক্তার।

ভাটপাড়া গ্রামের কলেজশিক্ষার্থী নুসরাত জামান বললেন, দিনে সমস্যা না হলেও সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় পড়াশোনা করা কঠিন হয়ে পড়েছে। দ্রত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ ঠিক না হলে সিলেবাস শেষ হবে না।

মেহেরপুর জেনারেল হাসপাতালসহ জেলায় চারটি সরকারি হাসপাতাল। বেসরকারি ক্লিনিক রয়েছে প্রায় অর্ধশত। কোনো হাসপাতালে নেই জেনারেটর ব্যবস্থা। ফলে হাসপাতালে বিদ্যুৎ চলে গেলে রোগী ও তাদের স্বজনরা পড়ছেন কষ্টে।

মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (ডিজিএম) স্বদেশ কুমার ঘোষ আগামীর সময়কে বললেন, মেহেরপুরে প্রয়োজন মতো বিদ্যুৎ পাচ্ছি না। প্রতিদিন গড়ে ৩০/৩৪% লোডশেডিং হচ্ছে। কবে এই সমস্যার সমাধান হবে তা বলতে পারছি না।

মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী জানালেন, মেহেরপুরের সব এলাকায় পর্যায়ক্রমে লোড ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যুৎ সচল রয়েছে। জাতীয় গ্রিড থেকে সমস্যা ঠিক হলে সরবরাহ স্বাভাবিক হবে।

মেহেরপুরলোডশেডিংদুর্ভোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে