Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

দিনাজপুর

পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করা হলো না আব্দুল্লাহ-আরিফার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১৫:২৬
পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করা হলো না আব্দুল্লাহ-আরিফার

ছবি: আগামীর সময়

দিনাজপুরের ঘোড়াঘাটে সিএনজিচালিত অটোরিকশা উল্টে চার বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কানাগাড়ি বাজার এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহতরা হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশু দুটির মা দুলালী বেগম ও ফরিদা বেগম।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকে টানা বৃষ্টির কারণে মহাসড়কে দৃশ্যমানতা কম ছিল। এর মধ্যেই দ্রুতগতিতে চলছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ার পথে কানাগাড়ি বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুই শিশুসহ চারজন আহত হয়।

পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার পথেই প্রাণ হারায় শিশু আব্দুল্লাহ ও আরিফা। এক মুহূর্তেই উৎসবের আনন্দ পরিণত হয় শোকে।

দিনাজপুরঈদ আনন্দশিশুর মৃত্যু
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise