Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুষ্টিয়ায় বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর, অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩
কুষ্টিয়ায় বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর, অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলায় নাশকতা মামলায় জামিনে মুক্ত হয়ে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির ৫ থেকে ৬ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে দাবি দলটির নেতাকর্মীদের। পরে এর জেরে আওয়ামী লীগ নেতা মো. রুহুলের বাড়িতে ভাঙচুর এবং তার পাটের গোডাউনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পাটিকাবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে ঘটে এ সংঘাতের ঘটনা।

বিএনপির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সন্ধ্যায় নলকোলা গ্রামের ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা বসে মুড়ি ও চানাচুর খাচ্ছিলেন। এ সময় পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা কার্যালয়ে ভাঙচুর এবং সেখানে থাকা নেতাকর্মীদের মারধর করেন। এতে বিএনপির ৫ থেকে ৬ জন কর্মী-সমর্থক আহত হন বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

‘লং মার্চ জনগণের দাবি আদায়ে, জামায়াতের নয়’

১৫ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয়দের ভাষ্য, কিছুদিন আগে আওয়ামী লীগ সমর্থকদের একটি মিছিলকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি নাশকতা মামলা করা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা রুহুলসহ একাধিক ব্যক্তি আসামি ছিলেন। মঙ্গলবার আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন তারা। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, জামিনে মুক্ত হওয়ার পরপরই তারা সংঘবদ্ধ হয়ে হামলা চালান বিএনপি কার্যালয়ে।

হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় দেখা দেয় উত্তেজনা। একপর্যায়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং তার পাটের গোডাউনে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বলেন, ‘খবর পেয়েই ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুরো ঘটনার আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

কুষ্টিয়াবিএনপির কার্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    চোখের ভিশন টেস্ট কেন  ও কখন করাবেন

    চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    তিন রোগ চিকিৎসায়  ৪০৩৯ কোটি টাকা

    তিন রোগ চিকিৎসায় ৪০৩৯ কোটি টাকা

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট