Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গোপালগঞ্জে বাড়তি ফোর্সের জন্য যাচ্ছে বাড়তি গাড়ি

  • খুলনা ও বরিশালের বিভাগীয় কমিশনারকে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি
  • বিভিন্ন জেলা থেকে রিকুইজিশন হচ্ছে গাড়ি
  • পাঁচ উপজেলায় আ.লীগের মিছিল
উবায়দুল্লাহ বাদল
উবায়দুল্লাহ বাদল
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২১
শেয়ার করুন:
গোপালগঞ্জে বাড়তি ফোর্সের জন্য যাচ্ছে বাড়তি গাড়ি

সংগৃহীত ছবি

গাড়ি সংকটে গোপালগঞ্জে নিয়মিত টহল দিতে পারছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে জেলায় মোতায়েন রয়েছেন দুই হাজারের বেশি পুলিশ সদস্য ও কর্মকর্তা। তাদের সহযোগিতায় রয়েছেন দুই ব্যাটালিয়ন (৫৫ প্লাটুন) বিজিবি এবং ১৫ প্লাটুন আনসার সদস্য। তবে বিপুলসংখ্যক এই সদস্যের জন্য পর্যাপ্ত যানবাহন না থাকায় ব্যাহত হচ্ছে টহল কার্যক্রম। এরই মধ্যে বিক্ষোভ-সমাবেশের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য মানসম্মত গাড়ি ও পিকআপ ভ্যান সরবরাহ করতে খুলনা ও বরিশালের বিভাগীয় কমিশনারকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এদিকে, সহিংসতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। গত ১৯ নভেম্বরের সহিংসতার পর গতকাল সোমবার সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্বাভাবিক দেখা গেছে যানবাহন চলাচল। বেড়েছে মানুষের উপস্থিতিও। স্কুল-কলেজে বার্ষিক পরীক্ষা ও প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলছে। হাট-বাজার, দোকানপাট, ব্যাংক-বীমা ও অফিস-আদালতেও ফিরেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। জেলার সব রুটে যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান ও টহল চলছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এক ব্যাটালিয়নে ২৭ থেকে ২৯ প্লাটুন এবং প্রতি প্লাটুনে সদস্য থাকেন ২০ থেকে ৩০ জন। সেই হিসাবে পুলিশ ছাড়াও বিজিবি ও আনসারের প্রায় দুই হাজার সদস্য মোতায়েন রয়েছেন। কিন্তু তাদের জন্য পর্যাপ্ত যানবাহন নেই। বিষয়টি উল্লেখ করে গত রবিবার মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।

এর পরিপ্রেক্ষিতে একই দিন খুলনা ও বরিশালের বিভাগীয় কমিশনারকে গাড়ি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে গোপালগঞ্জে মোতায়েন করা বিভিন্ন বাহিনীর চাহিদা অনুযায়ী মানসম্মত পিকআপ ভ্যান সরবরাহের অনুরোধ জানানো হয়।

খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুণ আগামীর সময়কে জানিয়েছেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এখন গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিভিন্ন জেলা থেকে কিছু গাড়ি রিকুইজিশন করে পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে।

এরই মধ্যে ১৫টি ডাবল কেবিন পিকআপ ভ্যান ও মাইক্রোবাস গোপালগঞ্জে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। ‘বিভিন্ন জেলা থেকে গাড়ি সংগ্রহ করে সরবরাহ করা হচ্ছে। প্রয়োজনে আরও গাড়ি পাঠানো হবে, যাতে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো বাধা না আসে’— যোগ করলেন তিনি।

পাঁচ উপজেলায় আওয়ামী লীগের মিছিল

আওয়ামী লীগ ঘোষিত ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগের দিন মধ্যরাতে পাঁচ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিজিবির টহল পরিচালনার খবর পাওয়া গেছে। এ সময় গ্রেপ্তার বা অভিযানের শঙ্কায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। স্থানীয় লোকজন মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে বিজিবির টহলে বাধা দেন বলেও জানা গেছে। এমন কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

কোটালীপাড়ায় আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ

কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের মিছিলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। গতকাল সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে ঘটে এ ঘটনা।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যায় আওয়ামী লীগের একটি মিছিল দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছায়। এরপর হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের সঙ্গে মিছিলে দাঁড়ানো নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মুকসুদপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট, মুকসুদপুর থানায় হামলা এবং বিএনপি নেতাকর্মীদের কার্যালয় ও বাড়িঘরে হামলার প্রতিবাদে মুকসুদপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। গতকাল দুপুরে মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে হয় এ কর্মসূচি।

সহিংসতার পর বাড়তি নিরাপত্তা

গত ৯ নভেম্বর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোপালগঞ্জে। ১৭ নভেম্বর রাতে টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা হয়। এর আগে আটক ছাত্রলীগ কর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ঘটে অগ্নিসংযোগের ঘটনা। ১৮ নভেম্বর রাতে গোপালগঞ্জ শহরে সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

১৯ নভেম্বর সকালে কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। ওইদিন লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতির আরও অবনতি ঘটে।

প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি

 

গোপালগঞ্জগাড়িবাড়তিফোর্সযানবাহনসহিংসতাবিজিবিনিষিদ্ধআওয়ামী লীগমোতায়েন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম