সৌদি আরবের জ্বালানি তেল এখন তিন মহাদেশ ও দুই মহাসাগর ঘুরে বাংলাদেশে আসছে। সমুদ্রযাত্রার রোমাঞ্চকর শখ নয়, নিতান্ত বাধ্য হয়েই তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। এত দিন হরমুজ প্রণালি পাড়ি দিয়ে সৌদি আরব থেকে সহজে তেলের জাহাজ আসত চট্টগ্রামে। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের পর হরমুজ অবরুদ্ধ হয়ে পড়ায় সেই পথ দিয়ে তেল আসা বন্ধ। বিকল্প হিসেবে হরমুজ প্রণালি এড়িয়ে ইয়েমেনের বাব আল মান্দেব প্রণালি হয়ে তেল আনা শুরু করেছিল বাংলাদেশ। এক লাখ টন তেল আসার পর এখন সেই রুটটিও বন্ধ করে দিয়েছে ইয়েমেনের হু...