Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

নওগাঁ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬
শেয়ার করুন:
নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

সাপাহার ও পোরশা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন তিনটি বিওপি স্থাপন করেছে বিজিবি। ছবি: আগামীর সময়

নওগাঁর সাপাহার ও পোরশা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে নতুন তিনটি সীমান্ত ফাঁড়ি (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নব আদাতলা, বটতলী ও গাইনোর এলাকায় স্থাপিত এসব বিওপির মধ্যে নব আদাতলা বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের।

উদ্বোধন শেষে বিওপি চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন তিনি। এ সময় দোয়া অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নতুন তিনটি বিওপি স্থাপনের ফলে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়বে। এতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। দীর্ঘদিন ধরে সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকা স্থানীয় বাসিন্দারাও নতুন বিওপি স্থাপনে স্বস্তি প্রকাশ করেছেন।

নওগাঁ জেলার সঙ্গে ভারতের সীমান্ত প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ। ভৌগোলিক কারণে এ সীমান্তের বড় একটি অংশ দুর্গম। অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে এসব এলাকা চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের ঝুঁকিতে রয়েছে। ভারতীয় অংশে অধিকাংশ এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও বিষ্ণুপুর, নীলমারী, গাইনোর, বালাশহীদ, দুয়ারপাল, রাঙ্গাপুকুর, আদাতলা ও কৃষ্ণসদাসহ কয়েকটি এলাকা গবাদিপশু ও মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে এ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও ভারত থেকে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) ঘটনাও বেড়েছে।

আরও পড়ুন

বুড়িমারী সীমান্তে পুশইন প্রতিহত করল বিজিবি

০৪ নভেম্বর ২০২৬

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায়ই বিতর্কিত কর্মকাণ্ডে জড়ায়। গত পাঁচ বছরে সাপাহার ও পোরশা সীমান্তে বিএসএফের গুলি ও নির্যাতনে অন্তত সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া নির্যাতনে অনেকে পঙ্গু হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন।

পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা আব্দুল বারিক জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে থাকলেও চোরাকারবারি চক্রগুলো এখনো পুরোপুরি নিষ্ক্রিয় হয়নি। সীমান্তে নিহত ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারগুলো বিচারের পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করে আসছে। একই সঙ্গে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বিওপি স্থাপনের দাবিও ছিল তাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের জানিয়েছেন, নতুন বিওপি চালুর ফলে সীমান্তে টহল ও নজরদারি বহুগুণ বাড়বে। এর মাধ্যমে ভারতীয় সীমান্তবর্তী এসব রুটে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গবাদিপশু পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সীমান্তের বিশৃঙ্খলা প্রতিরোধ এবং অনাকাঙ্ক্ষিত সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সদস্যরা দিনরাত সতর্ক থাকবেন।

বিজিবিবিওপিনওগাঁ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি