নওগাঁর সাপাহার ও পোরশা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে নতুন তিনটি সীমান্ত ফাঁড়ি (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নব আদাতলা, বটতলী ও গাইনোর এলাকায় স্থাপিত এসব বিওপির মধ্যে নব আদাতলা বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের।উদ্বোধন শেষে বিওপি চত্বরে একটি আমগাছের চা...