Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভাঙারি দোকানে সিলিন্ডার কাটতে গিয়ে অসুস্থ ৪০

ময়মনসিংহ অফিস
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:১৭
ভাঙারি দোকানে সিলিন্ডার কাটতে গিয়ে অসুস্থ ৪০

ছবি: আগামীর সময়

ময়মনসিংহ নগরীর একটি ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার কাটার সময় লিকেজের ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৪০ জন।

আজ মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তাদের মধ্যে অধিকাংশই। তবে একজনের অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যার পর ঘটনাটি ঘটে নগরীর গোলপুকুরপাড় মোড় এলাকায়।

স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে সিলিন্ডারগুলো সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয়রা জানান, ওই এলাকায় শাহ আলম নামের এক ব্যক্তির ভাঙারির দোকানে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার কাটা হতো। সোমবারও সিলিন্ডার কাটার সময় গ্যাস লিকেজ হলে আশপাশের এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের অনেকে অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন

বিপৎসীমার এক সেন্টিমিটার নিচে তিস্তার পানি, রাজারহাটে বন্যার শঙ্কা

৩০ জুন ২০২৬

অভিযুক্ত শাহ আলম দাবি করেছেন, তিনি ঢাকা থেকে কয়েকটি সিলিন্ডার এনেছিলেন। পরে জানতে পারেন, সেগুলোয় গ্যাস রয়ে গেছে।

তার ভাষ্য, ‘সিলিন্ডারগুলো আবার ঢাকায় ফেরত পাঠানোর জন্য গাড়িতে তোলার সময় এ দুর্ঘটনা ঘটে। তার দোকানের ট্রেড লাইসেন্স রয়েছে। তবে গ্যাস সিলিন্ডার কাটার জন্য আলাদা কোনো লাইসেন্স প্রয়োজন হয়, সে বিষয়ে তাদের জানা ছিল না।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, গ্যাসের প্রভাবে অসুস্থ হওয়া প্রায় সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। একজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন বলেছেন, কীভাবে আবাসিক এলাকার মধ্যে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছিল, তা খতিয়ে দেখা হবে। কোনো বেআইনি কার্যক্রমের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম আগামীর সময়কে জানিয়েছেন, দোকানটির বৈধতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহগ্যাস সিলিন্ডারচিকিৎসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক