Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিলল ২৪ বছর আগে মৃত স্বামীর অক্ষত মরদেহ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৮:২১
স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিলল ২৪ বছর আগে মৃত স্বামীর অক্ষত মরদেহ

কুমিল্লায় স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে দেখা গেল স্বামীর অক্ষত মরদেহ— সংগৃহীত

কুমিল্লায় ২৪ বছর আগে দাফন করা এক ব্যক্তির কবর খননে কাফনের কাপড় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এমনকি ওই ব্যক্তির মরদেহও পচে যায়নি। আজ শুক্রবার বিকালে মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুক্রবার মারা যান উলুপাড়া গ্রামের প্রয়াত রমজান আলীর স্ত্রী। তাকে দাফনের জন্য স্বামীর কবরের পাশে নতুন কবর খনন শুরু করেন স্থানীয়রা। খননকালে প্রায় ২৪-২৫ বছর আগে দাফন করা রমজান আলীর মরদেহ দেখতে পান তারা। উপস্থিত ব্যক্তিদের দাবি, দীর্ঘ সময় মাটির নিচে থাকার পরও মরদেহে পচন ধরেনি এবং কাফনের কাপড়ও অবিকৃত ছিল।

আরও পড়ুন

অনিয়মে চিকিৎসকদের টার্মিনেশন-সাসপেনশনের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

০১ আগস্ট ২০২৬

খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মানুষের পরামর্শে রমজান আলীর মরদেহ যেভাবে ছিল, সেভাবেই রেখে দেওয়া হয়। এরপর তার স্ত্রীর দাফন পাশেই সম্পন্ন করা হয়।

রমজান আলীর অতীত জীবন সম্পর্কে স্থানীয় প্রবীণরা জানান, তিনি অত্যন্ত সাধারণ, সৎ ও আল্লাহভীরু ছিলেন। হাটবাজারে চাল ও আটা বিক্রি করে সংসার চালালেও কখনো কারও আমানতের খেয়ানত বা হক নষ্ট করেননি। কঠোর পরিশ্রমের মধ্যেও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন।

এ বিষয়ে মনোহরগঞ্জের লক্ষণপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক মো. আবুল কালাম আজাদ বলেছেন, ‘ইসলামি শরীয়াহ ও দ্বীনি দৃষ্টিকোণ থেকে পবিত্র কুরআন ও হাদিসে সুস্পষ্ট বার্তা রয়েছে, যারা মহান আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে সৎ ও তাকওয়াপূর্ণ জীবনযাপন করেন, মাটি তাদের দেহ ভক্ষণ করতে পারে না। এটি মূলত আল্লাহ তাআলার বিশেষ কুদরত ও একজন পরহেজগার বান্দার প্রতি সুমহান সম্মানের জ্যান্ত নিদর্শন। যুগে যুগে এমন অলৌকিক ঘটনা আমাদের ঈমানকে আরও মজবুত করার বার্তা দেয়।’

কুমিল্লামনোহরগঞ্জঅক্ষত মরদেহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    জীবন্ত সেতুর মতো বাঁচা

    জীবন্ত সেতুর মতো বাঁচা

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর