কুমিল্লায় ২৪ বছর আগে দাফন করা এক ব্যক্তির কবর খননে কাফনের কাপড় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এমনকি ওই ব্যক্তির মরদেহও পচে যায়নি। আজ শুক্রবার বিকালে মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুক্রবার মারা যান উলুপাড়া গ্রামের প্রয়াত রমজান আলীর স্ত্রী। তাকে দাফনের জন্য স্বামীর কবরের পাশে নতুন কবর খনন শুরু করেন স্থানীয়রা। খননকালে প্রায় ২৪-২৫ বছর আগে দাফন করা রমজান আলীর মরদেহ দেখতে পান তারা। উপস্থিত ব্যক্তিদের দাবি, দীর্ঘ সময় মাটির...