Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী

আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ এমপির বিরুদ্ধে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৬:২৮
শেয়ার করুন:
আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ এমপির বিরুদ্ধে

ছবি: আগামীর সময়

আদালতের রায় অমান্য করে একতরফাভাবে জমি দখল করিয়ে দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বারকাত আলী নামে এক ব্যক্তি। বুধবার দুপুরে রাণীশংকৈল প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলার লেহেম্বা ভবানিপুর এলাকার বাসিন্দা বারকাত আলী অভিযোগ করেন, বৈধভাবে ক্রয় করা তাঁর ৭৫ শতাংশ ফসলি জমি হিন্দু সম্প্রদায়ের শ্মশানের জন্য জোরপূর্বক দখল করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ কাজে স্থানীয় এমপি জাহিদুর রহমানের নির্দেশনা রয়েছে বলেও দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে বারকাত আলী বলেন, স্বাধীনতার আগে থেকেই তাঁর পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। ২০১৩ সালে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন জমিটি শ্মশান হিসেবে দাবি করলে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে আদালতে মামলা করেন তিনি। মামলাটি ৩৭/১৩ নম্বরে চলার পর ২০১৮ সালে আদালত তাঁদের পক্ষে ডিক্রি দেন এবং আদালতের মাধ্যমে জমির একাংশের দখলও বুঝে পান বলে দাবি করেন তিনি।

বারকাত আলীর দাবি, পরবর্তী সময়ে জমির দখল নিয়ে আবারও বিরোধ দেখা দিলে স্থানীয় এমপির নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বৈঠক হয়। সেখানে প্রতিপক্ষ শ্মশান কমিটির পক্ষ থেকে জমির মালিকানা সংক্রান্ত বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিষয়টি সংসদ সদস্য জাহিদুর রহমানকে জানানো হলেও তিনি আদালত বা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কোনো সিদ্ধান্ত মানবেন না বলে জানিয়েছেন।

আরও পড়ুন

ঠাকুরগাঁয়ে তিনজন ভুয়া ভোটার আটক

২৯ অক্টোবর ২০২৬

বারকাত আলীর অভিযোগ, এমপির নির্দেশে ভবানীপুর এলাকার নিতাই, সৌরভ, বসন্তসহ কয়েকজন আইন-কানুনের তোয়াক্কা না করে জমিটি দখলের চেষ্টা করছেন। সর্বশেষ গত ৪ জুলাই প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা করলে বাধা দেওয়ায় তাঁর ছেলে ও ভাতিজার ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে দাবি করে বারকাত আলী বলেন, তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ ও সঠিক প্রতিকার কামনা করেন তিনি।

জমিটির বিভিন্ন সময়ের রেকর্ডের বিষয়ে বারকাত আলী জানান, ব্রিটিশ আমলের রেকর্ডে জমিটির শ্রেণি ‘শ্মশান’ ও ‘দলা’ উল্লেখ থাকলেও রেকর্ড হাবিল মোহাম্মদের নামে ছিল। পরবর্তী সময়ে পাকিস্তান আমলের এসএ রেকর্ডে জমিটি ‘দলা’ হিসেবে রেকর্ড হয়। সর্বশেষ আরএস জরিপে এটি জলাশয় হিসেবে রেকর্ড হয়েছে বলেও তিনি দাবি করেন।

এমপি জাহিদুর রহমানঠাকুরগাঁওরাণীশংকৈল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    অভিযোগের বিষয়ে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

    তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে আদালতের নথি, ভূমি রেকর্ড এবং সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য আলাদাভাবে যাচাই করা প্রয়োজন।