আদালতের রায় অমান্য করে একতরফাভাবে জমি দখল করিয়ে দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বারকাত আলী নামে এক ব্যক্তি। বুধবার দুপুরে রাণীশংকৈল প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপজেলার লেহেম্বা ভবানিপুর এলাকার বাসিন্দা বারকাত আলী অভিযোগ করেন, বৈধভাবে ক্রয় করা তাঁর ৭৫ শতাংশ ফসলি জমি হিন্দু সম্প্রদায়ের শ্মশানের জন্য জোরপূর্বক দখল করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ কাজে স্থানীয় এমপি জাহিদুর রহমানের নির্দেশনা রয়েছে বলে...