Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টেকনাফ

চলন্ত মাইক্রোবাসে পড়ল বিশাল গাছ, প্রাণে বাঁচলেন যাত্রীরা

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৫:১২
চলন্ত মাইক্রোবাসে পড়ল বিশাল গাছ, প্রাণে বাঁচলেন যাত্রীরা

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়, ছবি : আগামীর সময়

কক্সবাজারের টেকনাফে টানা ভারী বর্ষণ ও দমকা হাওয়ার মধ্যে চলন্ত একটি মাইক্রোবাসের ওপর একটি গাছ ভেঙে পড়েছে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বেঁচেছেন যাত্রীরা। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ বৃহস্পতিবার বিকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আবু বক্কর ও সুলেমান জানিয়েছেন, কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে গাছটির গোড়া দুর্বল হয়ে গিয়েছিল। আজ বিকালে প্রবল বাতাসের একপর্যায়ে গাছটি উপড়ে সড়কে চলন্ত একটি মাইক্রোবাসের ওপর পড়ে।


আরও পড়ুন

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ-হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ড

০৯ জুলাই ২০২৬

তারা জানালেন, দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।


খবর পেয়ে দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সড়কের ওপর পড়ে থাকা গাছ অপসারণের কাজ শুরু করেন। পরে গাছ সরিয়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেছেন, টেকনাফে কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে। এতে বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ার পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিও বেড়েছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বড় গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দেন তিনি।

এদিকে বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষও জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।


চলন্ত মাইক্রোবাসটেকনাফযাত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন