Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘কথা ছিল মেয়ের জন্য দুধ আনবে’, মিলল গলাকাটা মরদেহ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৬:৩৭
‘কথা ছিল মেয়ের জন্য দুধ আনবে’, মিলল গলাকাটা মরদেহ

সংগৃহীত ছবি

গাজীপুর গজারী বনের পাশ থেকে আসিফ হোসেন (২১) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ১৪ মে) সকালে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি এলাকার গজারী বনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আসিফ ওই এলাকার বগার ভিটা উত্তরপাড়া গ্রামের হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি প্রায় দেড় মাস ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী মিরজানা আক্তার মিম বললেন, ‘বুধবার দুপুরে খাবার শেষে বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। কথা ছিল রাতে বাড়ি ফেরার সময় সাত মাস বয়সী মেয়ের জন্য দুধ এবং স্ত্রী ও মায়ের জন্য কাপড় আনবে।’

তিনি জানান, রাত ১০টার পরও আসিফ বাড়ি না ফেরায় মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন রিসিভ না করায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাত ২টার দিকে আসিফের মা আছমা আক্তার আবার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

বৃহস্পতিবার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে আসিফের শ্যালক জিসান গজারী বনের ভেতরে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ সময় নিহতের অটোরিকশাটি পাশের স্থানীয় সিদ্দিকের পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে নারীদের ব্যবহৃত স্পঞ্জ স্যান্ডেল, পুরুষের দুই জোড়া স্যান্ডেল, একটি ক্যাপ ও হলুদ রঙের ওড়না উদ্ধার করা হয়েছে। নিহতের ডান হাতের কনুইয়ে কামড়ের দাগও পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমেদ উল্লেখ করেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরগলাকাটা মরদেহ উদ্ধারঅটোরিকশাচালক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে