Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সন্ধ্যা নামতেই ড্রেজারের শব্দ, অবাধে চলছে বালু লুট

  • লামায় ১২টি পয়েন্টে বালু উত্তোলন
  • বসানো হয়েছে ৩০টির বেশি ড্রেজার
  • চার-পাঁচটি সংঘবদ্ধ চক্র জড়িত
  • মোটরসাইকেলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া
  • ভয়ে প্রতিবাদ করার সাহস পান না স্থানীয়রা
  • প্রতিদিন শত শত ট্রাক যাচ্ছে লোহাগাড়া-সাতকানিয়ায়
মো. ইসমাইলুল করিম, লামা (বান্দরবান)
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৫:১২
শেয়ার করুন:
সন্ধ্যা নামতেই ড্রেজারের শব্দ, অবাধে চলছে বালু লুট

ছবি: আগামীর সময়

দিনে অনেকটা নীরব থাকে এলাকা। সন্ধ্যা নামতেই শুরু হয় ড্রেজারের শব্দ। রাতভর চলে খাল থেকে বালু তোলা ও ট্রাকে করে সরিয়ে নেওয়ার কাজ। বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী এলাকার আমতলী, ধূইল্যা ও গরুরলোডা গ্রামে এভাবে বালু উত্তোলন ও পাচার চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, প্রায় এক কিলোমিটার এলাকার ১২টি পয়েন্টে ৩০টির বেশি ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। প্রতিদিন দুই থেকে তিন শ ট্রাক-ডাম্পারে এসব বালু নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালু উত্তোলন ও পরিবহনে পার্শ্ববর্তী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চার-পাঁচটি সংঘবদ্ধ চক্র জড়িত। মোটরসাইকেলে চলাচলকারী এসব দলের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেন। তাঁদের সঙ্গে স্থানীয় ১৫ থেকে ২০ জনও যুক্ত রয়েছেন। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
সম্প্রতি সরেজমিনে আমতলী, ধূইল্যা ও গরুরলোডা এলাকা ঘুরে কয়েকটি স্থানে বালুর স্তূপ এবং ড্রেজার দিয়ে বালু তোলার চিত্র দেখা যায়। আমতলী গ্রামের ইউপি সদস্য ছৈয়দুর রহমানের বাড়ির পূর্ব পাশে ডলু খাল থেকে তিনটি ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল। সেখান থেকে ট্রাকে বালু পরিবহনও চলছিল। গ্রামের পশ্চিম পাশে মহসিন ডাক্তারের বাড়ি ও মসজিদসংলগ্ন এলাকায় আরও দুটি বালুর পয়েন্ট রয়েছে।
ডলু ও গরুরলোডা খালের মোহনায় মোস্তফা নগরের পেছনেও ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। স্থানীয় কয়েকজনের দাবি, গত শুক্রবার সকালে ওই স্থান থেকে অন্তত ৪০ ট্রাক বালু সরানো হয়েছে।
গরুরলোডা গ্রামের সাবেক ইউপি সদস্য হারিস মিয়ার বাড়ির পাশে তিনটি পয়েন্টে বালুর বড় স্তূপ দেখা গেছে। স্থানীয়দের দাবি, সেখানে তিন থেকে চার লাখ ঘনফুট বালু জমা করা হয়েছে। ধূইল্যা খালেও তিনটি পয়েন্টে দিনরাত বালু উত্তোলন চলছে।

আরও পড়ুন

ল্যাম্ব হাসপাতালের নির্মাণকাজের মাটি যাচ্ছে অবৈধ ইটভাটায়

১৩ নভেম্বর ২০২৬

স্থানীয় বাসিন্দারা জানান, এসব বালু লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় নেওয়া হচ্ছে। কয়েক বছর ধরে বালু তোলা হলেও গত দুই বছরে এর ব্যাপকতা বেড়েছে। আগে দুই-তিনটি পয়েন্টে বালু তোলা হতো, এখন তা ১২টি পয়েন্টে ছড়িয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় বালু উত্তোলনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। তবে প্রশাসনকে ম্যানেজ করে এ কারবার চলছে বলে দাবি অনেকের।
এদিকে অনিয়ন্ত্রিত বালু উত্তোলনে ডলু, গরুরলোডা ও ধূইল্যা খালের পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ঘরবাড়ি ও ফসলি জমি নদী-খালের ভাঙনে বিলীন হয়েছে বলে দাবি স্থানীয়দের। আমতলী গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল ও দেলোয়ার হোসেন জানান, ড্রেজারের বিকট শব্দে দিনে কাজ করা কঠিন হয়ে পড়ে। রাতেও শব্দে ঘুমানো যায় না। ভাঙনের আতঙ্কে তারা দিন কাটাচ্ছেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, অবৈধ বালু উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। উপজেলা প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নিলে পুলিশ সহযোগিতা করবে।
এ বিষয়ে বক্তব্য জানতে বান্দরবানের জেলা প্রশাসক, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ে ফোন করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বালু লুটঅবৈধভাবে বালু উত্তোলনলামা উপজেলাবান্দরবান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে