চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।শুক্রবার (২৩ অক্টোবর) জুম্মার নামাজের পর উপজেলার কুমিরা ইউনিয়নের আকিলপুর সমুদ্রসৈকতে এ কর্মসূচি পালন করা হয়।এ সময় উপকূল রক্ষা, বালু উত্তোলনের অনুমোদন যাচাই এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।‘আকিলপুর সর্বসাধারণ জনগণ’ এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, সমুদ্রসৈকত থেকে বালু উত্তোলনের কারণে উপকূলের পরিবেশ ও স্থানীয় মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।এ কার...