দিনে অনেকটা নীরব থাকে এলাকা। সন্ধ্যা নামতেই শুরু হয় ড্রেজারের শব্দ। রাতভর চলে খাল থেকে বালু তোলা ও ট্রাকে করে সরিয়ে নেওয়ার কাজ। বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী এলাকার আমতলী, ধূইল্যা ও গরুরলোডা গ্রামে এভাবে বালু উত্তোলন ও পাচার চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, প্রায় এক কিলোমিটার এলাকার ১২টি পয়েন্টে ৩০টির বেশি ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। প্রতিদিন দুই থেকে তিন শ ট্রাক-ডাম্পারে এসব বালু নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালু উত...