Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তুরাগ নদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ২১:০২
তুরাগ নদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার

ছবি: আগামীর সময়

গাজীপুর মহানগরীর কাশিমপুরে তুরাগ নদীতে নৌভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়ার দুদিন পর রাসেল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাসেল কাশিমপুর এলাকার গোবিন্দবাড়ী গ্রামের ফজর আলীর ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকালে কয়েকজন বন্ধুর সঙ্গে তুরাগ নদীতে ট্রলারে করে ঈদ উপলক্ষে ভ্রমণে যান রাসেল। স্থানীয় নামা বাজারসংলগ্ন এলাকায় নদীপথে চলার সময় তিনি ট্রলারের ছাদ থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে যান।

সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তিনি পানিতে তলিয়ে যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে ডিইপিজেড (ডিবিএল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কাশিমপুরের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান অভিযান শুরু করে। ৩১ মে সারাদিন ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। স্থানীয় জেলে ও এলাকাবাসীও উদ্ধারকাজে সহযোগিতা করেন।

টানা দুদিনের অনুসন্ধানের পর আজ সোমবার দুপুরে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মামুন উল্লেখ করেন, নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ডুবুরি দল দুদিন ধরে তুরাগ নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েছে।

তার ভাষ্য, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করেছেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কাশিমপুরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি উদ্ধারকারী ইউনিট অংশ নেয়।

কাশিমপুর থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেছেন, ‘নৌভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যুবকের মরদেহ উদ্ধার করেছে।’


যুবকলাশতুরাগ নদী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!